দৈন��ক আমার পত্র
অর্থনীতি৮ মে, ২০২৬ | সন্ধ্যা ৭:৩পড়তে সময়: ২ মিনিট

চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'আইএনএস সুনায়না'-এর শুভেচ্ছা সফর

চট্টগ্রাম প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'আইএনএস সুনায়না'-এর শুভেচ্ছা সফর
ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'আইএনএস সুনায়না' তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।

শুক্রবার (৮ মে) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার আনুষ্ঠানিকভাবে সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে অভ্যর্থনা জানায়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ “আলী হায়দার” তাকে অভ্যর্থনা জানায়। পুরো কার্যক্রমটি সমন্বয় করে বাংলাদেশ নৌবাহিনী।

সফরকালীন সময়ে জাহাজের অধিনায়ক এবং ভারতীয় হাইকমিশনের নৌ উপদেষ্টাসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া সফরসূচির অংশ হিসেবে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন। পাশাপাশি তারা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহও ঘুরে দেখবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও ভারতীয় নৌবাহিনীর জাহাজটি পরিদর্শনের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। একইসঙ্গে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক নৌসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সফর শেষে জাহাজটি আগামী ১০ মে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

সম্পর্কিত আরও খবর

দালালমুক্ত অভিবাসনের আহ্বান, প্রশিক্ষণ নিন সরকারি ব্যবস্থায় বিদেশ যান: প্রতিমন্ত্রী
অর্থনীতি২ মে ২০২৬

দালালমুক্ত অভিবাসনের আহ্বান, প্রশিক্ষণ নিন সরকারি ব্যবস্থায় বিদেশ যান: প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি
কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার
আইন-আদালত৬ দিন আগে

বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার; লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার, আইনের আওতায় আনা হয়েছে দুই আসামিকে।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান