কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।
আহমদ বিলাল খান

পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতাই একজন পুলিশ কর্মকর্তার সবচেয়ে বড় পরিচয়। এমন মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সোমবার (২৯ জুন) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, মো. এনামুল হক কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে জেলা পুলিশের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও দায়িত্ববোধ প্রশংসার দাবিদার। তিনি বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তা মো. এনামুল হকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






