দৈন��ক আমার পত্র
আইন-আদালত২৫ জুন, ২০২৬ | সকাল ১১:৪৭পড়তে সময়: ২ মিনিট

বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার; লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার, আইনের আওতায় আনা হয়েছে দুই আসামিকে।

আহমদ বিলাল খান
শেয়ার:FacebookWhatsAppX
বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার
রাঙ্গামাটির বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় গৃহবধূ আয়েশা বেগম হত্যা ও দস্যুতার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব, পিএসসি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত ২১ জুন রাতে বরকল থানার ১ নম্বর শুভলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুনাছড়ি (ইসলামপুর) এলাকায় নিজ বসতঘরে আয়েশা বেগম (৪৯) হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করে।

তিনি বলেন, নিহতের ছেলে আশরাফ আলীর দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে বরকল থানা ও শুভলং পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল অভিযান চালিয়ে গত ২৪ জুন বরুনাছড়ি এলাকার বাসিন্দা মো. সোহাগ (১৭) ও ওমর আলী (১৯)-কে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সোহাগের বাড়ির ছাদে লুকিয়ে রাখা ১ লাখ ৬ হাজার টাকা এবং ওমর আলীর বাড়ির পাশের করলা বাগানে মাটির নিচে পুঁতে রাখা ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থের মোট পরিমাণ ১ লাখ ৯৯ হাজার টাকা।

তিনি বলেন, পুলিশের পেশাদারিত্ব, দ্রুত তদন্ত এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ড ও দস্যুতার এই ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও খবর

সুপ্রিম কোর্টে দুই দিনের ভার্চ্যুয়াল আদালত স্থগিত
আইন-আদালত৩ মে ২০২৬

সুপ্রিম কোর্টে দুই দিনের ভার্চ্যুয়াল আদালত স্থগিত

নিজস্ব প্রতিবেদক
শ্রীমঙ্গলে মসজিদে মুসল্লীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
আইন-আদালত৩ মে ২০২৬

শ্রীমঙ্গলে মসজিদে মুসল্লীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিনিধি
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা১৬ ঘণ্টা আগে

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা৩ দিন আগে

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি
জাতীয়৩ দিন আগে

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

সংসদে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ; বক্তব্য কার্যবিবরণী থেকে প্রত্যাহার ও কঠোর নীতিমালা প্রণয়নের দাবি

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা৪ দিন আগে

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান