দৈন��ক আমার পত্র
আইন-আদালত৩ মে, ২০২৬ | দুপুর ২:৩৪•পড়তে সময়: ১ মিনিট

শ্রীমঙ্গলে মসজিদে মুসল্লীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
শ্রীমঙ্গলে মসজিদে মুসল্লীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে ঢুকে এক বৃদ্ধ মুসল্লীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত হাফিজ মিয়া (৮০) লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার জসিম মিয়াকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যান হাফিজ মিয়া। নামাজ শুরুর আগে হঠাৎ জসিম মিয়া তার ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত আরও খবর

বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার
আইন-আদালত২৫ জুন ২০২৬

বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার; লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার, আইনের আওতায় আনা হয়েছে দুই আসামিকে।

আহমদ বিলাল খান
সুপ্রিম কোর্টে দুই দিনের ভার্চ্যুয়াল আদালত স্থগিত
আইন-আদালত৩ মে ২০২৬

সুপ্রিম কোর্টে দুই দিনের ভার্চ্যুয়াল আদালত স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাঙ্গামাটির সাইমুন
জাতীয়১৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাঙ্গামাটির সাইমুন

পরিবেশ ও জলবায়ু সুরক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং দুর্যোগকালীন মানবিক কার্যক্রমে অবদানের স্বীকৃতি

আহমদ বিলাল খান
ডেঙ্গু প্রতিরোধে রাঙ্গামাটির ১০ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের অভিযান
সারাবাংলা১১ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে রাঙ্গামাটির ১০ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের অভিযান

রাঙ্গামাটিতে মসজিদ ও গণশিক্ষাকেন্দ্রের পরিচ্ছন্নতা কার্যক্রম

আহমদ বিলাল খান
বিল গেটসের কঠোর হুঁশিয়ারি: ‘নিয়ন্ত্রণহীন এআই কেড়ে নিতে পারে শতকোটি মানুষের জীবন’
আন্তর্জাতিক২৮ সেপ্টেম্বর ২০২৬

বিল গেটসের কঠোর হুঁশিয়ারি: ‘নিয়ন্ত্রণহীন এআই কেড়ে নিতে পারে শতকোটি মানুষের জীবন’

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে, নিয়ন্ত্রণহীন এআই বিশ্বজুড়ে শতকোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে এবং এর লাগাম টেনে ধরা অত্যন্ত জরুরি।

News Desk
কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান