দৈন��ক আমার পত্র
সারাবাংলা৫ মে, ২০২৬ | দুপুর ২:৩৭পড়তে সময়: ২ মিনিট

চাঁনপুরে স্পার্ক ইয়ুথ ফর চেঞ্জের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

এক দিনে ২৩৪ জনকে চিকিৎসাসেবা; গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মানবিক উদ্যোগ।

শাহ মাশুক নাঈম
শেয়ার:FacebookWhatsAppX
চাঁনপুরে স্পার্ক ইয়ুথ ফর চেঞ্জের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প
সামাজিক ও মানবিক সংগঠন স্পার্ক ইয়ুথ ফর চেঞ্জ-এর উদ্যোগে সুনামগঞ্জের চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 'স্পার্ক বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম' শীর্ষক একটি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) সকালে অনুষ্ঠিত এ ক্যাম্পে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয় (সনদসহ), ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৩৪ জনের অধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

স্বাস্থ্যসেবা প্রদান করেন ডা. মো. মাজহারুজ্জামান খান ও ডা. এমরান নাযির মারুফ, যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাতকে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (সম্মানী) হিসেবে কর্মরত।

কঠালপুর, উলুরগাঁও, রংপুর, চাঁনপুর ও বড়গল্লা এলাকার সচেতন তরুণদের সমন্বয়ে গঠিত সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে উল্লেখ করে বলেন, গ্রামের সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা অত্যন্ত উপকারী। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে স্বাস্থ্যসচেতনতা ও চিকিৎসা সুবিধা আরও বাড়বে।

আয়োজকরা জানান, পিছিয়ে পড়া এলাকায় মৌলিক সেবা পৌঁছে দেওয়া ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতে নোয়ারাই ইউনিয়নের আরও বিভিন্ন এলাকায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংগঠনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান