দৈন��ক আমার পত্র
সারাবাংলা২ মে, ২০২৬ | রাত ১২:৪৪পড়তে সময়: ২ মিনিট

কাপ্তাইয়ে পার্টনার প্রকল্পের ফিল্ড কংগ্রেস উদ্বোধন, কৃষিতে উদ্যোক্তা তৈরির আহ্বান

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
কাপ্তাইয়ে পার্টনার প্রকল্পের ফিল্ড কংগ্রেস উদ্বোধন, কৃষিতে উদ্যোক্তা তৈরির আহ্বান
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিশ্চয়তা এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 'পার্টনার' প্রকল্পের আওতায় ফিল্ড কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, পার্টনার ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণী এবং সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরাজ্জামান। তিনি বলেন, দেশের কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উদ্যোক্তা তৈরি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে কৃষক কার্ড বিতরণসহ নানা সহায়তা কার্যক্রম; প্রান্তিক কৃষকদের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল কান্তি দে।

অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন কৃষক আশীষ কুমার তনচংগ্যা। তিনি মাঠ পর্যায়ে কৃষি উন্নয়নে প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

আয়োজকরা জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি সচেতনতা ও কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান