দৈন��ক আমার পত্র
সারাবাংলা৩০ মে, ২০২৬ | দুপুর ১২:৪৪পড়তে সময়: ৩ মিনিট

৩ বছরের মধ্যেই শ্রীমঙ্গল পৌরসভাকে মডেল নগরীতে রূপান্তর করবো: সরফু

দীর্ঘদিনের দুর্নীতি-অনিয়মের অবসান ঘটিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন ও পর্যটনবান্ধব নগর গড়ার প্রতিশ্রুতি।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
৩ বছরের মধ্যেই শ্রীমঙ্গল পৌরসভাকে মডেল নগরীতে রূপান্তর করবো: সরফু
সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর সরফরাজ আহমেদ সরফু বলেছেন, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হলে পাঁচ বছর নয়, মাত্র তিন বছরের মধ্যেই শ্রীমঙ্গল পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় পরিণত করবেন।

শুক্রবার (২৯ মে) রাতে শ্রীমঙ্গলের স্টেশন রোডস্থ গ্র্যান্ড তাজ চাইনিজ রেস্টুরেন্টে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরফু অভিযোগ করেন, গত ৩০ থেকে ৩৫ বছর ধরে পৌরসভায় দুর্নীতি, অনিয়ম ও নীরব চাঁদাবাজির সংস্কৃতি গড়ে উঠেছে। এর ফলে পর্যটন নগরী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল তার সম্ভাবনা অনুযায়ী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, বিদেশি বিভিন্ন উন্নয়ন তহবিল সঠিকভাবে ব্যবহার করা হলে অল্প সময়ের মধ্যেই শহরের দৃশ্যমান পরিবর্তন সম্ভব।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করা হয়েছে এবং পৌরসভার সম্পদ বরাদ্দের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। এসব অনিয়ম বন্ধ করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, শ্রীমঙ্গল একটি ছোট শহর হলেও দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এটিকে আরও আধুনিক ও পর্যটকবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব।

পৌর উন্নয়নের তিনটি অগ্রাধিকার খাত তুলে ধরে তিনি বলেন, পৌরসভার সীমানা সম্প্রসারণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ চলছে। পাশাপাশি কলেজ রোডের ময়লার ভাগাড় তিন মাসের মধ্যে স্থানান্তর, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, যানজট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, সড়ক প্রশস্তকরণ এবং অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁটি অপসারণের পরিকল্পনা রয়েছে।

সরফু বলেন, আমাকে মেয়র নির্বাচিত করলে তিন বছরের মধ্যেই বিগত কয়েক দশকের উন্নয়নের ঘাটতি পূরণের চেষ্টা করবো। যদি সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হই, তাহলে মেয়াদ শেষ হওয়ার অপেক্ষা না করে দায়িত্ব ছেড়ে দেব।

তিনি আরও বলেন, আমি এই শহরের সন্তান। এবারই প্রথম এবং শেষবারের মতো নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচিত না হলেও একজন নাগরিক হিসেবে শ্রীমঙ্গলের উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করে যাব।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের নবগঠিত অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তিনি ক্লাবের আজীবন সদস্য হিসেবে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও খবর

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা
সারাবাংলা৮ জুন ২০২৬

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা

নরসিংপুরে শাখা প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতি সভা, সম্মেলনের সার্বিক সফলতায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক
সারাবাংলা৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক

জয়ন্তিকা এক্সপ্রেসের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা; ফায়ার সার্ভিসের উদ্ধার, সদর হাসপাতালে রেফার।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
সারাবাংলা৬ জুন ২০২৬

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

এডিস মশার প্রজনন রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের আহ্বান জানালেন স্বাস্থ্য কর্মকর্তারা।

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি
দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ
সারাবাংলা৬ জুন ২০২৬

দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ

দৌলতপুরে প্রথমবারের মতো প্রণোদনা পেলেন ১০ কৃষক, ১১২ হেক্টরে চাষের লক্ষ্যমাত্রা।

ফরিদ আহমেদ, দৌলতপুর প্রতিনিধি
কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি
সারাবাংলা৬ জুন ২০২৬

কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি

বন বিভাগ ও বন্যপ্রাণী সুরক্ষা টিমের যৌথ উদ্যোগে সাপ্তাহিক হাটে মাইকিং, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ; বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান।

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক
সারাবাংলা৬ জুন ২০২৬

দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক

নরসিংপুর ইউনিয়নে মাদক সরবরাহের সময় স্থানীয়দের সন্দেহে আটক; স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার ৫ পিস ইয়াবা।

দোয়ারাবাজার প্রতিনিধি