দৈন��ক আমার পত্র
সারাবাংলা২ মে, ২০২৬ | সন্ধ্যা ৭:২৬পড়তে সময়: ২ মিনিট

বাঘাইছড়িতে ৩ লাখ টাকার বেশি মূল্যের কাঠ জব্দ করল বিজিবি

বাঘাইছড়ি প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
বাঘাইছড়িতে ৩ লাখ টাকার বেশি মূল্যের কাঠ জব্দ করল বিজিবি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তুলাবন এলাকায় অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন সম্পদের অপব্যবহার ও সম্ভাব্য আর্থিক ক্ষতি রোধে পরিচালিত এ অভিযানে প্রায় ৭৮ দশমিক ০২ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫১ হাজার টাকা বলে জানা গেছে।

শনিবার (২ মে) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় একটি টহল দল ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি, ভারপ্রাপ্ত অপস অফিসারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে। অভিযানে তুলাবন বটতলা আমবাগান এলাকায় পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় কাঠের স্তূপ শনাক্ত করা হয়।

বিজিবি সূত্র জানায়, স্থানীয়ভাবে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ আহরণ করে তা মজুদ ও পাচারের চেষ্টা চালিয়ে আসছে। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি পরিবেশগত ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও বনসম্পদ পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 

তিনি বলেন, চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে অবৈধ কার্যক্রম চালালেও গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান