দৈন��ক আমার পত্র
সারাবাংলা২ মে, ২০২৬ | রাত ১:২৫পড়তে সময়: ২ মিনিট

শান্তিগঞ্জে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
শান্তিগঞ্জে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
'সুস্থ্য শ্রমিক কর্মট হাত, আসবে এবার নব প্রভাত' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে শান্তিগঞ্জ উপজেলায়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলীউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন।

সভায় আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক এবং এলজিইডি অফিসের সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সদস্য আবিদ উদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বক্করসহ অন্যান্যরা।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই টেকসই উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান