দৈন��ক আমার পত্র
সারাবাংলা৮ মে, ২০২৬ | রাত ১:০পড়তে সময়: ২ মিনিট

সিলেট রেঞ্জে ডিআইজি ও মৌলভীবাজারের এসপিকে বিদায়ী সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
সিলেট রেঞ্জে ডিআইজি ও মৌলভীবাজারের এসপিকে বিদায়ী সংবর্ধনা
সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমানকে ঢাকা পুলিশ সদরদপ্তরে এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। এ উপলক্ষে সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ডিআইজি কার্যালয়ের কনস্টেবল থেকে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ডিআইজি মোঃ মুশফেকুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তারা তাঁর নেতৃত্ব, কর্মনিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বিদায়ী দুই কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

বিদায়ী বক্তব্যে মোঃ মুশফেকুর রহমান সিলেট রেঞ্জে দায়িত্ব পালনকালে সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, সততা ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার হবিগঞ্জ মোঃ তারেক মাহমুদসহ সিলেট রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

সম্পর্কিত আরও খবর

শ্রীমঙ্গলে চা বাগানের হাসপাতাল এলাকা থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
সারাবাংলা৫ ঘণ্টা আগে

শ্রীমঙ্গলে চা বাগানের হাসপাতাল এলাকা থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে লোকালয় থেকে নির্বিষ ‘বাফ-স্ট্রাইপড কিলব্যাক’ সাপ উদ্ধার
সারাবাংলা২ দিন আগে

শ্রীমঙ্গলে লোকালয় থেকে নির্বিষ ‘বাফ-স্ট্রাইপড কিলব্যাক’ সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
চাঁনপুরে স্পার্ক ইয়ুথ ফর চেঞ্জের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প
সারাবাংলা২ দিন আগে

চাঁনপুরে স্পার্ক ইয়ুথ ফর চেঞ্জের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

এক দিনে ২৩৪ জনকে চিকিৎসাসেবা; গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মানবিক উদ্যোগ।

শাহ মাশুক নাঈম
শহীদ আব্দুর রশিদ সরকারকে শ্রদ্ধা, লংগদুতে পিসিসিপির দোয়া ও স্মরণসভা
সারাবাংলা৩ দিন আগে

শহীদ আব্দুর রশিদ সরকারকে শ্রদ্ধা, লংগদুতে পিসিসিপির দোয়া ও স্মরণসভা

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক সভা, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন একাধিক কর্মকর্তা
সারাবাংলা৩ দিন আগে

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক সভা, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন একাধিক কর্মকর্তা

মৌলভীবাজার প্রতিনিধি
সাজেকে চাঁদের গাড়ি উল্টে সড়ক যোগাযোগ বন্ধ, সেনাবাহিনীর দ্রুত উদ্ধার তৎপরতায় স্বাভাবিক যান চলাচল
সারাবাংলা৩ দিন আগে

সাজেকে চাঁদের গাড়ি উল্টে সড়ক যোগাযোগ বন্ধ, সেনাবাহিনীর দ্রুত উদ্ধার তৎপরতায় স্বাভাবিক যান চলাচল

বাঘাইছড়ি প্রতিনিধি