দৈন��ক আমার পত্র
সারাবাংলা১২ মে, ২০২৬ | বিকেল ৩:৩৩পড়তে সময়: ২ মিনিট

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নার্সদের পেশাগত দক্ষতা ও সেবার মানোন্নয়নে কাপ্তাইয়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
কাপ্তাইয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
'আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন' প্রতিপাদ্যে কাপ্তাইয়ে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৩০ মিনিটে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতালের আবাসিক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চত্বরেই এসে শেষ হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা অংশগ্রহণ করেন।

এর আগে র‍্যালির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। তিনি বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে, আমরা সেবার মনোভাব নিয়ে কাজ করে যাব।

র‍্যালি শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. রুইহ্লা অং মারমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার নেত্রী ও সিনিয়র স্টাফ নার্স প্রমিলা বিশ্বাস।

এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, মেডিকেল অফিসার ডা. মেহের নিগার সুলতানা, ডা. সঙ্গীতা বৈরাগী, সিনিয়র স্টাফ নার্স সেলিনা তালুকদার এবং খাতুন আসমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে নার্সিং পেশার গুরুত্ব, সেবার মান উন্নয়ন এবং নার্সদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান