দৈন��ক আমার পত্র
সারাবাংলা১১ মে, ২০২৬ | সন্ধ্যা ৬:২৪পড়তে সময়: ২ মিনিট

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় শ্রীমঙ্গল চৌমুহনায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গল শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়া শ্রীমঙ্গল শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল। সাধারণ সম্পাদক জামাল মুসরাফিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন অপসোনিনের এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির, বিকন ফার্মার এমপিও আজিজুর রহমান, এরিস্টো ফার্মার এমপিও মোহাম্মদ আলী, এভারেস্ট ফার্মার এমপিও আসাদুর রহমান এবং জিসকার এমপিও হুমায়ূন নাসির প্রমুখ।

বক্তারা বলেন, চিকিৎসা সেবার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু বর্তমানে তাদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

তারা অভিযোগ করেন, রোগীর দালাল চক্র ধরতে গিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পুলিশি হয়রানির ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের হয়রানি বন্ধ করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এছাড়া ঔষধ কোম্পানিগুলোর কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সম্পর্কিত আরও খবর

সাজেকে ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ
সারাবাংলা১০ ঘণ্টা আগে

সাজেকে ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ

ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা হত্যার প্রতিবাদে সাজেক-বাঘাইছড়ি সড়কে ছয় ঘণ্টার অবরোধ, আগুন জ্বালিয়ে কর্মসূচি পালন; প্রশাসনের নজরদারিতে পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত।

মোঃ মহিউদ্দিন
শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ ঘিরে থানা পুলিশের নিরাপত্তা মহড়া ও চেকপোস্ট অভিযান
সারাবাংলা২২ ঘণ্টা আগে

শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ ঘিরে থানা পুলিশের নিরাপত্তা মহড়া ও চেকপোস্ট অভিযান

জাতীয় পুলিশ সপ্তাহ'কে ঘিরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল থানা পুলিশ শহরে মহড়া, শোভাযাত্রা এবং গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেছে।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
ঠাকুরগাঁওয়ে ফের কবর থেকে কঙ্কাল উধাও
সারাবাংলাগতকাল

ঠাকুরগাঁওয়ে ফের কবর থেকে কঙ্কাল উধাও

পারিবারিক গোরস্থানে গভীর রাতে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী; সংঘবদ্ধ চক্র শনাক্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি স্থানীয়দের।

মোঃ আরফান আলী
লোগাংয়ে তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিল খাগড়াছড়ি জোন
সারাবাংলা২ দিন আগে

লোগাংয়ে তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিল খাগড়াছড়ি জোন

ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ।

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
রাজস্থলীতে চাঁদের গাড়ি উল্টে আহত ৬
সারাবাংলা২ দিন আগে

রাজস্থলীতে চাঁদের গাড়ি উল্টে আহত ৬

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল শতাধিক পরিবার
সারাবাংলা২ দিন আগে

নাইক্ষ্যংছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল শতাধিক পরিবার

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি