দৈন��ক আমার পত্র
সারাবাংলা৬ জুন, ২০২৬ | বিকেল ৩:৩৯পড়তে সময়: ২ মিনিট

মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ ভুক্তভোগী উদ্ধার, ৯ পাচারকারী আটক

উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের বিদেশে পাচারের চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এম এ হাসান, টেকনাফ প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ ভুক্তভোগী উদ্ধার, ৯ পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুত্তাকিন সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ সমুদ্রপথ ব্যবহার করে বিপুল সংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলছে। এর ভিত্তিতে গত ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি তা অমান্য করে দ্রুত গভীর সমুদ্রে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়।

পরে বোটে তল্লাশি চালিয়ে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হতো। পরবর্তীতে সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল তাদের।

লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুত্তাকিন সিদ্দিকী বলেন, উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক বোট ও মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পর্কিত আরও খবর

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা
সারাবাংলাগতকাল

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা

নরসিংপুরে শাখা প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতি সভা, সম্মেলনের সার্বিক সফলতায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক
সারাবাংলা৩ দিন আগে

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক

জয়ন্তিকা এক্সপ্রেসের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা; ফায়ার সার্ভিসের উদ্ধার, সদর হাসপাতালে রেফার।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
সারাবাংলা৩ দিন আগে

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

এডিস মশার প্রজনন রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের আহ্বান জানালেন স্বাস্থ্য কর্মকর্তারা।

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি
দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ
সারাবাংলা৩ দিন আগে

দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ

দৌলতপুরে প্রথমবারের মতো প্রণোদনা পেলেন ১০ কৃষক, ১১২ হেক্টরে চাষের লক্ষ্যমাত্রা।

ফরিদ আহমেদ, দৌলতপুর প্রতিনিধি
কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি
সারাবাংলা৩ দিন আগে

কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি

বন বিভাগ ও বন্যপ্রাণী সুরক্ষা টিমের যৌথ উদ্যোগে সাপ্তাহিক হাটে মাইকিং, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ; বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান।

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক
সারাবাংলা৩ দিন আগে

দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক

নরসিংপুর ইউনিয়নে মাদক সরবরাহের সময় স্থানীয়দের সন্দেহে আটক; স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার ৫ পিস ইয়াবা।

দোয়ারাবাজার প্রতিনিধি