দৈন��ক আমার পত্র
সারাবাংলা২ মে, ২০২৬ | সন্ধ্যা ৬:২১পড়তে সময়: ২ মিনিট

বরগুনার আমতলীতে দুই খাল খনন কর্মসূচির উদ্বোধন

বরগুনা প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
বরগুনার আমতলীতে দুই খাল খনন কর্মসূচির উদ্বোধন
অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমতলী উপজেলায় দুইটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) এ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ।

জানা যায়, অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আমতলী উপজেলায় দুইটি খাল খননের উদ্যোগ গ্রহণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গত ৮ এপ্রিল কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া খাল ৩ কিলোমিটার খননের জন্য ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা এবং হলদিয়া ইউনিয়নের পশুরবুনিয়া খাল ২ কিলোমিটার খননের জন্য ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ দেয়। প্রকল্পের আওতায় মোট ৩৯৭ জন হতদরিদ্র উপকারভোগী কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট ইউনিয়ন উন্নয়ন বাস্তবায়ন কমিটি এ কাজে সহায়তা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ওসি আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুম, কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব তুহিন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেন, অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন। 

এই প্রকল্প বাস্তবায়িত হলে দুই ইউনিয়নের কয়েক হাজার কৃষক উপকৃত হবেন। তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান