দৈন��ক আমার পত্র
সারাবাংলা২ মে, ২০২৬ | রাত ১:৮পড়তে সময়: ২ মিনিট

বাঘাইছড়িতে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদায় উদযাপিত মে দিবস

বাঘাইছড়ি প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
বাঘাইছড়িতে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদায় উদযাপিত মে দিবস
শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবস রাঙামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। 'সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দিনটি পালন করা হয়।

শুক্রবার (১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ফজলে রাব্বি, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ এবং বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় স্মারক। ১৮৮৬ সালের শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় ন্যায্য মজুরি, ৮ ঘণ্টা কর্মদিবস, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবি আজও সমানভাবে গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। মে দিবস শুধু ইতিহাস স্মরণের দিন নয়, এটি দায়িত্ব ও সচেতনতারও প্রতীক।

বক্তারা শ্রমিকদের জন্য উন্নত কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনেরও পরামর্শ দেন।

শেষে বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে শ্রমজীবী মানুষের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের যথাযথ সম্মান নিশ্চিত করাই একটি উন্নত রাষ্ট্র গঠনের পূর্বশর্ত।

প্রতিবছরের মতো এবারও বাঘাইছড়িতে দিনব্যাপী মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করা হয়।

সম্পর্কিত আরও খবর

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা
সারাবাংলা৮ জুন ২০২৬

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা

নরসিংপুরে শাখা প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতি সভা, সম্মেলনের সার্বিক সফলতায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক
সারাবাংলা৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক

জয়ন্তিকা এক্সপ্রেসের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা; ফায়ার সার্ভিসের উদ্ধার, সদর হাসপাতালে রেফার।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
সারাবাংলা৬ জুন ২০২৬

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

এডিস মশার প্রজনন রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের আহ্বান জানালেন স্বাস্থ্য কর্মকর্তারা।

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি
দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ
সারাবাংলা৬ জুন ২০২৬

দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ

দৌলতপুরে প্রথমবারের মতো প্রণোদনা পেলেন ১০ কৃষক, ১১২ হেক্টরে চাষের লক্ষ্যমাত্রা।

ফরিদ আহমেদ, দৌলতপুর প্রতিনিধি
কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি
সারাবাংলা৬ জুন ২০২৬

কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি

বন বিভাগ ও বন্যপ্রাণী সুরক্ষা টিমের যৌথ উদ্যোগে সাপ্তাহিক হাটে মাইকিং, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ; বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান।

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক
সারাবাংলা৬ জুন ২০২৬

দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক

নরসিংপুর ইউনিয়নে মাদক সরবরাহের সময় স্থানীয়দের সন্দেহে আটক; স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার ৫ পিস ইয়াবা।

দোয়ারাবাজার প্রতিনিধি