দৈন��ক আমার পত্র
সারাবাংলা৯ মে, ২০২৬ | বিকেল ৫:৫০পড়তে সময়: ২ মিনিট

নাইক্ষ্যংছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল শতাধিক পরিবার

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
নাইক্ষ্যংছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল শতাধিক পরিবার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী লেম্বুছড়ি এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। এসময় শতাধিক পরিবারকে চিকিৎসাসেবা, ওষুধ, শিক্ষা উপকরণ ও খাবার সহায়তা প্রদান করা হয়।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ বাহিরমাঠ এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত এলাকার চিকিৎসাসেবা বঞ্চিত প্রায় ৩০০ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এছাড়াও লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় অসহায় মানুষ, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিসহ প্রায় ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক, সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফযেজুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান