দৈন��ক আমার পত্র
সারাবাংলা২২ মে, ২০২৬ | রাত ৮:২পড়তে সময়: ২ মিনিট

টানা তৃতীয়বার রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কমিটিতে এডভোকেট রহমত উল্লাহ

সহকর্মী আইনজীবীদের আস্থা ও সমর্থন নিয়ে আবারও কার্যকরী কমিটিতে স্থান পেলেন এডভোকেট মো. রহমত উল্লাহ।

বাঘাইছড়ি প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
টানা তৃতীয়বার রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কমিটিতে এডভোকেট রহমত উল্লাহ
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বাঘাইছড়ির কৃতি সন্তান এডভোকেট মো. রহমত উল্লাহ। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় এ পদে নির্বাচিত হয়েছেন।

তাঁর এই ধারাবাহিক সাফল্যে বাঘাইছড়ি এলাকায় আনন্দ, গর্ব ও উচ্ছ্বাস বিরাজ করছে। আইন পেশায় সততা, মেধা ও দায়িত্বশীলতার মাধ্যমে সহকর্মী আইনজীবীদের আস্থা অর্জন করায় তিনি আবারও কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন।

স্থানীয় সচেতন মহলের মতে, এডভোকেট রহমত উল্লাহর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাঘাইছড়ির মানুষের জন্যও গর্ব ও মর্যাদার বিষয়। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

তাঁর পুনর্নির্বাচনের খবরে বাঘাইছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকে আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিজের প্রতি আস্থা ও সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এডভোকেট মো. রহমত উল্লাহ বলেন, সবার ভালোবাসা ও সমর্থনই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবো।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান