দৈন��ক আমার পত্র
সারাবাংলা২ মে, ২০২৬ | সন্ধ্যা ৭:১৮পড়তে সময়: ২ মিনিট

রাঙ্গামাটিতে পিসিসিপি’র লিডারশিপ ট্রেনিং সম্পন্ন

পাহাড়ে নেতৃত্ব বিকাশ ও অধিকার সচেতনতা বৃদ্ধির আহ্বান

লেখক: রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
রাঙ্গামাটিতে পিসিসিপি’র লিডারশিপ ট্রেনিং সম্পন্ন
পার্বত্য চট্টগ্রাম এলাকায় শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও সংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে ‘লিডারশিপ ট্রেনিং’ কর্মসূচি। শনিবার (২ মে) দুপুরে রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) জেলা শাখার উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার ১০টি উপজেলা ও বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

অনুষ্ঠানে পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা বলেন, সংগঠিত নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা পার্বত্য অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়নে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক, শিক্ষাবিদ জামাল উদ্দিন, অ্যাডভোকেট হারুনুর রশীদ এবং পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. নূর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা পার্বত্য অঞ্চলের শিক্ষা, চাকরি ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এছাড়া এলাকার সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পরে পার্বত্য অঞ্চলে শান্তি, উন্নয়ন ও সহাবস্থান নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত আরও খবর

উজানের ঢলে তলিয়ে যাচ্ছে ধানক্ষেত, সুনামগঞ্জে কৃষকের হাহাকার
সারাবাংলা১০ ঘণ্টা আগে

উজানের ঢলে তলিয়ে যাচ্ছে ধানক্ষেত, সুনামগঞ্জে কৃষকের হাহাকার

সুনামগঞ্জের হাওরে অকাল বন্যার আঘাত, তলিয়ে গেছে বিস্তীর্ণ বোরো ধানক্ষেত

লেখক: আজহারুল আলম সিপু
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা, ট্রাক হেলপার নিহত
সারাবাংলা১২ ঘণ্টা আগে

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা, ট্রাক হেলপার নিহত

লেখক: মিরসরাই প্রতিনিধি
বাঘাইছড়িতে ৩ লাখ টাকার বেশি মূল্যের কাঠ জব্দ করল বিজিবি
সারাবাংলা১২ ঘণ্টা আগে

বাঘাইছড়িতে ৩ লাখ টাকার বেশি মূল্যের কাঠ জব্দ করল বিজিবি

লেখক: বাঘাইছড়ি প্রতিনিধি
বরগুনার আমতলীতে দুই খাল খনন কর্মসূচির উদ্বোধন
সারাবাংলা১৩ ঘণ্টা আগে

বরগুনার আমতলীতে দুই খাল খনন কর্মসূচির উদ্বোধন

লেখক: বরগুনা প্রতিনিধি
শান্তিগঞ্জে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সারাবাংলাগতকাল

শান্তিগঞ্জে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
বাঘাইছড়িতে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদায় উদযাপিত মে দিবস
সারাবাংলাগতকাল

বাঘাইছড়িতে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদায় উদযাপিত মে দিবস

লেখক: বাঘাইছড়ি প্রতিনিধি