দৈন��ক আমার পত্র
সারাবাংলা২০ জুন, ২০২৬ | রাত ১০:২৫পড়তে সময়: ২ মিনিট

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান
শেয়ার:FacebookWhatsAppX
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কাটাখালি বাজারস্থ বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব ডা. মাওলানা হামিদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে মসজিদে দায়িত্ব পালন শেষে বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী আবেগঘন পরিবেশে তাঁকে সম্মাননা জানান।

শুক্রবার (১৯ জুন) বাদ আছর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইমামের সম্মানে মানপত্র পাঠ করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মাওলানা মাহমুদুর রহমান আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মঈন উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মমসাদ আহমদ।

বক্তারা বলেন, ডা. মাওলানা হামিদুর রহমান দায়িত্ব পালনকালে দ্বীনি শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আন্তরিকতা, সৌজন্যবোধ ও সেবামূলক কর্মকাণ্ড এলাকার মানুষের কাছে প্রশংসিত হয়েছে। তাঁর বিদায়ে মসজিদ ও এলাকার মুসল্লিদের মাঝে এক ধরনের শূন্যতার সৃষ্টি হবে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী নুরুদ্দিন আহমেদ, আব্দুল আজিজ (হায়াত আলী মেম্বার), জুবায়ের আহমদ ও মাওলানা রুহুল আমিন প্রমুখ।

এ সময় মাওলানা শফিকুর রহমান, আক্তারুল ইসলাম, মাফিজ আলী, আজাদ মেম্বার, আব্দুল জলিল, শামসুদ্দিন, আকবর আলী (তেরাব আলী), শাহিনুর রহমান, মাওলানা মিসবাহ উদ্দিন, হাফেজ সেলিম উদ্দিন, মাওলানা হারুনুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী খতিব ডা. মাওলানা হামিদুর রহমান মোনাজাত পরিচালনা করেন। পরে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

সম্পর্কিত আরও খবর

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা
সারাবাংলা৮ জুন ২০২৬

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা

নরসিংপুরে শাখা প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতি সভা, সম্মেলনের সার্বিক সফলতায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক
সারাবাংলা৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক

জয়ন্তিকা এক্সপ্রেসের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা; ফায়ার সার্ভিসের উদ্ধার, সদর হাসপাতালে রেফার।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
সারাবাংলা৬ জুন ২০২৬

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

এডিস মশার প্রজনন রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের আহ্বান জানালেন স্বাস্থ্য কর্মকর্তারা।

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি
দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ
সারাবাংলা৬ জুন ২০২৬

দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ

দৌলতপুরে প্রথমবারের মতো প্রণোদনা পেলেন ১০ কৃষক, ১১২ হেক্টরে চাষের লক্ষ্যমাত্রা।

ফরিদ আহমেদ, দৌলতপুর প্রতিনিধি
কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি
সারাবাংলা৬ জুন ২০২৬

কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি

বন বিভাগ ও বন্যপ্রাণী সুরক্ষা টিমের যৌথ উদ্যোগে সাপ্তাহিক হাটে মাইকিং, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ; বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান।

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক
সারাবাংলা৬ জুন ২০২৬

দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক

নরসিংপুর ইউনিয়নে মাদক সরবরাহের সময় স্থানীয়দের সন্দেহে আটক; স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার ৫ পিস ইয়াবা।

দোয়ারাবাজার প্রতিনিধি