দৈন��ক আমার পত্র
সারাবাংলা৬ জুন, ২০২৬ | দুপুর ২:১৮পড়তে সময়: ২ মিনিট

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা

ইয়ুথ প্ল্যান বাংলাদেশ ও ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান।

পরিতোষ কুমার বৈদ্য, সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আয়োজনে এবং ফেইথ ইন অ্যাকশনের সহযোগিতায় শনিবার (৬ জুন) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফেইথ ইন অ্যাকশনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় যুবসমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি নীলডুমুর বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে খেয়াঘাট এলাকায় এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় ইয়ুথ প্ল্যান বাংলাদেশের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ইসহাক আলী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষতির শিকার উপকূলীয় জনপদ। পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।

বিশেষ অতিথির বক্তব্যে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের। তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

সংগঠনের প্রতিনিধি ফয়সাল আহমেদ বলেন, নদী, খাল ও জলাশয় রক্ষা না করলে উপকূলীয় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই পরিবেশ সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

ফেইথ ইন অ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য বলেন, বিশ্ব পরিবেশ দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি মানুষকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দেয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল ইসলাম। তিনি পরিবেশ সংরক্ষণে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

পথসভা শেষে পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করা হয় এবং জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচার করা হয়। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সম্পর্কিত আরও খবর

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা
সারাবাংলাগতকাল

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা

নরসিংপুরে শাখা প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতি সভা, সম্মেলনের সার্বিক সফলতায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক
সারাবাংলা৩ দিন আগে

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক

জয়ন্তিকা এক্সপ্রেসের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা; ফায়ার সার্ভিসের উদ্ধার, সদর হাসপাতালে রেফার।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
সারাবাংলা৩ দিন আগে

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

এডিস মশার প্রজনন রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের আহ্বান জানালেন স্বাস্থ্য কর্মকর্তারা।

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি
দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ
সারাবাংলা৩ দিন আগে

দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ

দৌলতপুরে প্রথমবারের মতো প্রণোদনা পেলেন ১০ কৃষক, ১১২ হেক্টরে চাষের লক্ষ্যমাত্রা।

ফরিদ আহমেদ, দৌলতপুর প্রতিনিধি
কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি
সারাবাংলা৩ দিন আগে

কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি

বন বিভাগ ও বন্যপ্রাণী সুরক্ষা টিমের যৌথ উদ্যোগে সাপ্তাহিক হাটে মাইকিং, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ; বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান।

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক
সারাবাংলা৩ দিন আগে

দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক

নরসিংপুর ইউনিয়নে মাদক সরবরাহের সময় স্থানীয়দের সন্দেহে আটক; স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার ৫ পিস ইয়াবা।

দোয়ারাবাজার প্রতিনিধি