শ্রীমঙ্গলে লোকালয় থেকে তক্ষক উদ্ধার
বসতঘরে দেখা মেলে বিরল সরীসৃপটির; উদ্ধার করে নিরাপদে বন বিভাগে দেয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বসতঘর থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ইছবপুর এলাকার পশু চিকিৎসক ডা. অরুণ দেবের বাসা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করেন।
স্বপন দেব সজল জানান, ডা. অরুণ দেব তার বসতঘরে তক্ষকটি দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তক্ষকটি নিরাপদে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত তক্ষকটি পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।






