দৈন��ক আমার পত্র
সারাবাংলা৮ মে, ২০২৬ | বিকেল ৫:৩২পড়তে সময়: ২ মিনিট

পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মজিবুর রহমান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মজিবুর রহমান

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

পরিবেশ রক্ষায় গাছ লাগানোই যথেষ্ট নয়, তা সংরক্ষণেও সমান গুরুত্ব দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে সবাইকে এখনই সচেতন হতে হবে, এমন মন্তব্য করেছেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার অডিটোরিয়ামে “পরিবেশ সংরক্ষণে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডা. ফারুক আহমেদ রিপন, অধ্যাপক খালিদ হোসেন, সাংবাদিক আইয়ুব রানা, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এবং সহসভাপতি সানোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ব্যাপক বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। তারা পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীদের মধ্যে পাঁচ শতাধিক ফলজ ও ভেষজ চারা বিতরণ করা হয়।

সম্পর্কিত আরও খবর

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন রিয়াজুল ইসলাম
সারাবাংলা১৩ ঘণ্টা আগে

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন রিয়াজুল ইসলাম

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
সিলেট রেঞ্জে ডিআইজি ও মৌলভীবাজারের এসপিকে বিদায় সংবর্ধনা
সারাবাংলা১৪ ঘণ্টা আগে

সিলেট রেঞ্জে ডিআইজি ও মৌলভীবাজারের এসপিকে বিদায় সংবর্ধনা

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের যোগদান

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জনগণের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন: এমপি খোকন
সারাবাংলা১৬ ঘণ্টা আগে

জনগণের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন: এমপি খোকন

মাদারীপুর প্রতিনিধি
সরকারি সংগ্রহে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হবে: প্রতিমন্ত্রী অমিত
সারাবাংলা১৮ ঘণ্টা আগে

সরকারি সংগ্রহে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হবে: প্রতিমন্ত্রী অমিত

যশোর প্রতিনিধি
চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মাসুদ আলম
সারাবাংলাগতকাল

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রাম প্রতিনিধি
মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন করলেন জোন অধিনায়ক
সারাবাংলাগতকাল

মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন করলেন জোন অধিনায়ক

মোঃ মহিউদ্দিন