মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন রিয়াজুল ইসলাম
এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রিয়াজুল ইসলাম। শুক্রবার সকালে তিনি কর্মস্থলে যোগদান করলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন।
মো. রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।






