দৈন��ক আমার পত্র
সারাবাংলা১৪ মে, ২০২৬ | দুপুর ২:৯পড়তে সময়: ২ মিনিট

রাণীশংকৈলে নিখোঁজের একদিন পর ভূট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার

ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে এলাকাবাসী, মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলমান।

মোঃ আরফান আলী
শেয়ার:FacebookWhatsAppX
রাণীশংকৈলে নিখোঁজের একদিন পর ভূট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার
ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ভূট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত লামিয়া আক্তার ওই গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম শফির কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর থেকে লামিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন সকালে স্থানীয় কয়েকজন গ্রামবাসী একটি ভূট্টাক্ষেতের মধ্যে শিশুটির নিথর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে একজনকে আটক করে রাখে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার রহস্য জানতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান