দৈন��ক আমার পত্র
সারাবাংলা৩০ মে, ২০২৬ | রাত ১১:৫পড়তে সময়: ১ মিনিট

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বিয়ের দাওয়াতে অংশ নিতে রাঙ্গামাটিতে এসে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে কাপ্তাই হ্রদে প্রাণ হারালো খাগড়াছড়ির কিশোর।

আহমদ বিলাল খান
শেয়ার:FacebookWhatsAppX
কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
রাঙ্গামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবদ্বীপ চাকমা (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রাঙ্গামাটি ডুবুরি ইউনিট।

শনিবার (৩০ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। নবদ্বীপ চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার তেতুলতলা এলাকার বাসিন্দা। তার বাবা প্রদীপ চৌধুরী ও মা লিপি চাকমা।

জানা গেছে, একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে নবদ্বীপ রাঙ্গামাটিতে এসেছিল। দুপুরে বন্ধুদের সঙ্গে কাপ্তাই হ্রদে গোসল ও সাঁতার কাটতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্থানীয়রা রাঙ্গামাটি ডুবুরি ইউনিটকে খবর দেন।

সংবাদ পেয়ে ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল ৫টা ৫৫ মিনিটে হ্রদের পানির নিচ থেকে নবদ্বীপের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর নিহতের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান