দৈন��ক আমার পত্র
সারাবাংলা২২ মে, ২০২৬ | বিকেল ৫:৩২পড়তে সময়: ২ মিনিট

শ্রীমঙ্গলে মাদক কারবারিসহ আটক ৮, উদ্ধার ২২৫ পিস ইয়াবা

পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার চুরি ও ছিনতাই মামলার আরও দুই আসামি।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
শ্রীমঙ্গলে মাদক কারবারিসহ আটক ৮, উদ্ধার ২২৫ পিস ইয়াবা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ৬ মাদক কারবারিসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের কাছ থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ মে) দিবাগত রাতে বাংলাদেশ পুলিশ-এর শ্রীমঙ্গল থানার এসআই মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক এলাকার মনসুর আহমেদের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ৬ মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দক্ষিণ টুক গ্রামের তোতা মিয়ার ছেলে মনসুর আহমেদ (৪০), কামারগাঁও গ্রামের শরাফত উল্লাহর ছেলে ইসলাম মিয়া (৩৫), জামসী গ্রামের সুনীল দাসের ছেলে তমার দাস (৪০), মাধবপাশা গ্রামের আইয়ূব আলীর ছেলে ইয়াকুব আলী (৩৫), পাইকপাড়ার আব্দুর রহিমের ছেলে আশরাফুল হোসেন (৩২) এবং সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার মুসলিম মিয়ার ছেলে মনির হোসেন (৫০)।

পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পৃথক আরেক অভিযানে চুরি মামলার আসামি শহরতলীর রুপশপুর এলাকার হালিম মিয়ার ছেলে ইমন হোসেন (২৫) এবং উত্তরসুর এলাকার মীর শরীফের ছেলে ছিনতাইকারী মামুন মিয়া (৩৫)-কে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সিলেট রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান