দৈন��ক আমার পত্র
সারাবাংলা১৪ মে, ২০২৬ | দুপুর ২:২৮পড়তে সময়: ২ মিনিট

বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন আটক

কর্ণফুলী নদীতে বার্মা বোটে পাচারের চেষ্টা, জব্দকৃত রসুনের মূল্য প্রায় ৯৪ হাজার টাকা।

বরকল প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন আটক
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান চালিয়ে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা এলাকায় বিপুল পরিমাণ রসুন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ছোট হরিণা বাজারঘাট এলাকায় কর্ণফুলী নদীতে একটি বার্মা বোট থেকে ভারতে পাচারের সময় ৩১৫ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটককৃত রসুনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর ও নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এছাড়া সীমান্তবর্তী নদীপথ ও স্থলপথ ব্যবহার করে অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটি উল্লেখ করেছে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান