দৈন��ক আমার পত্র
সারাবাংলা১২ মে, ২০২৬ | রাত ১২:২৭পড়তে সময়: ২ মিনিট

বাঘাইছড়িতে কৃষকদের জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ সম্পন্ন, ৬০ জন পেলেন সনদ

পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ও ফসল ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ সম্পন্ন।

বাঘাইছড়ি প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
বাঘাইছড়িতে কৃষকদের জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ সম্পন্ন, ৬০ জন পেলেন সনদ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে 'কৃষি ও গ্রামীণ রূপান্তর, পুষ্টি, উদ্যোক্তা ও সহনশীলতা উন্নয়ন কর্মসূচি (পার্টনার)' প্রকল্পের আওতায় কৃষকদের জন্য দিনব্যাপী গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণটি দুইটি ব্যাচে অনুষ্ঠিত হয়। একটি ব্যাচ উপজেলা কৃষি অফিস ডিএই সভাকক্ষ এবং অপর ব্যাচ কাচালং দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। এতে মোট ৬০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বনরূপা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. মাহবুবুর রশীদ।

প্রশিক্ষণে নিরাপদ ও মানসম্মত কৃষি উৎপাদন, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, ফসল ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি এবং কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আধুনিক, নিরাপদ ও টেকসই কৃষি চর্চায় উদ্বুদ্ধ করবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান