দৈন��ক আমার পত্র
সারাবাংলা৩১ মে, ২০২৬ | দুপুর ২:৩৪পড়তে সময়: ২ মিনিট

শ্রীমঙ্গলে অংকুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

সংগঠনের ১৮ বছর পূর্তি উদযাপন, নতুন কার্যকরী কমিটি গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
শ্রীমঙ্গলে অংকুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
সমাজ উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অংকুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) শ্রীমঙ্গলের চিড়িয়াখানা রোডস্থ নাগরিক উদ্যোগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সমরজিৎ কৈরী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পারভেজ কৈরী।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা সুদর্শন শীল ও সহ-সভাপতি দিলীপ কুমার কৈরী। বক্তারা অংকুর সমাজ উন্নয়ন সংস্থার দীর্ঘদিনের সামাজিক অবদানের কথা তুলে ধরে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংস্থার কার্যক্রমকে আরও সুসংগঠিত, জবাবদিহিমূলক ও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল নিবন্ধন নবায়ন, অফিসিয়াল প্যাড ও ই-মেইল আইডি প্রস্তুত, আর্থিক অডিট সম্পন্ন, ব্যাংক হিসাব সচলকরণ, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, নতুন স্বেচ্ছাসেবক সদস্য সংগ্রহ এবং উপদেষ্টা পরিষদ গঠন।

এছাড়া আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আগামী ১৯ জুন ২০২৬ পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় সংগঠনের সকল সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানান সভাপতি।

সভায় অংকুর সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, প্রয়াত সদস্যদের স্মরণে স্মারক পর্ব এবং ‘অংকুর: প্রতিষ্ঠার আঠারো বছর’ শীর্ষক দেয়ালিকা বা স্মরণিকা প্রকাশের উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত অংকুর সমাজ উন্নয়ন সংস্থা শ্রীমঙ্গলে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও মানবিক উন্নয়নের ক্ষেত্রে অংকুর সমাজ উন্নয়ন সংস্থা ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পর্কিত আরও খবর

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা
সারাবাংলা৮ জুন ২০২৬

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা

নরসিংপুরে শাখা প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতি সভা, সম্মেলনের সার্বিক সফলতায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক
সারাবাংলা৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক

জয়ন্তিকা এক্সপ্রেসের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা; ফায়ার সার্ভিসের উদ্ধার, সদর হাসপাতালে রেফার।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
সারাবাংলা৬ জুন ২০২৬

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

এডিস মশার প্রজনন রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের আহ্বান জানালেন স্বাস্থ্য কর্মকর্তারা।

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি
দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ
সারাবাংলা৬ জুন ২০২৬

দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ

দৌলতপুরে প্রথমবারের মতো প্রণোদনা পেলেন ১০ কৃষক, ১১২ হেক্টরে চাষের লক্ষ্যমাত্রা।

ফরিদ আহমেদ, দৌলতপুর প্রতিনিধি
কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি
সারাবাংলা৬ জুন ২০২৬

কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি

বন বিভাগ ও বন্যপ্রাণী সুরক্ষা টিমের যৌথ উদ্যোগে সাপ্তাহিক হাটে মাইকিং, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ; বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান।

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক
সারাবাংলা৬ জুন ২০২৬

দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক

নরসিংপুর ইউনিয়নে মাদক সরবরাহের সময় স্থানীয়দের সন্দেহে আটক; স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার ৫ পিস ইয়াবা।

দোয়ারাবাজার প্রতিনিধি