দৈন��ক আমার পত্র
সারাবাংলা২২ মে, ২০২৬ | সন্ধ্যা ৬:৭পড়তে সময়: ২ মিনিট

অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে হবে: মোহনগঞ্জ থানার ওসি

মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশের।

মোহনগঞ্জ প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে হবে: মোহনগঞ্জ থানার ওসি
নেত্রকোনার মোহনগঞ্জে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন।

শুক্রবার (২২ মে) মোহনগঞ্জ বাজার বড় জামে মসজিদে জুমার নামাজে উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সমাজে নৈতিক মূল্যবোধ গড়ে তোলা, তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে তরুণদের রক্ষা করতে সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জমিজমা নিয়ে বিরোধে না জড়ানো, অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা এবং আত্মহত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি। পাশাপাশি ওরশ ও মাজারকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পরিশেষে আসন্ন পবিত্র ঈদুল আজহা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এসময় মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় এক থেকে দেড় হাজার মুসল্লি উপস্থিত 

সম্পর্কিত আরও খবর

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা
সারাবাংলা৮ জুন ২০২৬

উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা

নরসিংপুরে শাখা প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতি সভা, সম্মেলনের সার্বিক সফলতায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক
সারাবাংলা৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২ যুবক

জয়ন্তিকা এক্সপ্রেসের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা; ফায়ার সার্ভিসের উদ্ধার, সদর হাসপাতালে রেফার।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
সারাবাংলা৬ জুন ২০২৬

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

এডিস মশার প্রজনন রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের আহ্বান জানালেন স্বাস্থ্য কর্মকর্তারা।

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি
দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ
সারাবাংলা৬ জুন ২০২৬

দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন চাষ বাড়ানোর তাগিদ

দৌলতপুরে প্রথমবারের মতো প্রণোদনা পেলেন ১০ কৃষক, ১১২ হেক্টরে চাষের লক্ষ্যমাত্রা।

ফরিদ আহমেদ, দৌলতপুর প্রতিনিধি
কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি
সারাবাংলা৬ জুন ২০২৬

কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি

বন বিভাগ ও বন্যপ্রাণী সুরক্ষা টিমের যৌথ উদ্যোগে সাপ্তাহিক হাটে মাইকিং, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ; বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান।

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক
সারাবাংলা৬ জুন ২০২৬

দোয়ারাবাজারে ইয়াবাসহ যুবক আটক

নরসিংপুর ইউনিয়নে মাদক সরবরাহের সময় স্থানীয়দের সন্দেহে আটক; স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার ৫ পিস ইয়াবা।

দোয়ারাবাজার প্রতিনিধি