দৈন��ক আমার পত্র
রাজনীতি৪ জুন, ২০২৬ | রাত ৮:৪৪পড়তে সময়: ২ মিনিট

পার্বত্যবাসীর স্বার্থে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রীতে ফেরানোর দাবি

‘চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে দীপেন দেওয়ানকে’ পুনর্বহালের দাবিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংবাদ সম্মেলন।

আহমদ বিলাল খান
শেয়ার:FacebookWhatsAppX
পার্বত্যবাসীর স্বার্থে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রীতে ফেরানোর দাবি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার, তাকে পুনরায় মন্ত্রীর দায়িত্বে বহাল এবং পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থী।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাঙ্গামাটি শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাবেক সংসদ সদস্য প্রার্থী এম এ বাশার এবং স্বতন্ত্র প্রার্থী পহেলা চাকমা।

সংবাদ সম্মেলনে এম এ বাশার বলেন, পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান অসুস্থতার কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেননি। একটি প্রভাবশালী মহল এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে আমরা মনে করি। এটি কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং পার্বত্য অঞ্চলের জনগণের স্বার্থের বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র। আমরা তার পদত্যাগপত্র প্রত্যাহার করে পুনরায় মন্ত্রীর দায়িত্বে বহালের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, দীপেন দেওয়ানের পদত্যাগের পর পার্বত্য অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই অবস্থার দ্রুত অবসান প্রয়োজন।

অপরদিকে পহেলা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘ঘ’ খণ্ডের ১৯ নম্বর অনুচ্ছেদের আলোকে পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সে বিবেচনায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া উচিত।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমে সমন্বয়ের ঘাটতি তৈরি হয়েছে। পার্বত্যবাসীর স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে হবে। একইসঙ্গে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারণের জন্যও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সম্পর্কিত আরও খবর

এমপি মন্ত্রী হতাম
রাজনীতি৫ দিন আগে

এমপি মন্ত্রী হতাম

এই কবিতায় কবি গ্রামীণ পরিবেশে নির্বাচনী রাজনীতির চিত্র তুলে ধরেছেন। শুরুতে তার মধ্যেও এমপি-মন্ত্রি হওয়ার ইচ্ছা জাগে, কিন্তু পরে তিনি উপলব্ধি করেন যে এই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট যোগ্যতা ও বাস্তব প্রস্তুতি থাকা দরকার। তাই তিনি আত্মসমালোচনার মাধ্যমে বুঝতে পারেন, অযোগ্যভাবে ক্ষমতায় গেলে দেশের ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত তিনি যোগ্য প্রার্থীর পক্ষেই থাকার সিদ্ধান্ত নেন এবং ধৈর্য ও নীরবতাকে বেছে নেন।

কবি মোঃ মকদ্দুছ আলী
পার্বত্যবাসীর প্রতি শান্তির বার্তা দীপেন দেওয়ানের
রাজনীতি৬ দিন আগে

পার্বত্যবাসীর প্রতি শান্তির বার্তা দীপেন দেওয়ানের

পদত্যাগ-পরবর্তী পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান, বিএনপির প্রতি অটুট আনুগত্যের পুনর্ব্যক্তি।

আহমদ বিলাল খান
বঞ্চিত ও কৃষকদের দুর্দশা নিরসনই আমার প্রধান অঙ্গীকার: মাওলানা আব্দুল বাছিত খান
রাজনীতি১ জুন ২০২৬

বঞ্চিত ও কৃষকদের দুর্দশা নিরসনই আমার প্রধান অঙ্গীকার: মাওলানা আব্দুল বাছিত খান

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়; কৃষকের ন্যায্যমূল্য, জনদুর্ভোগ নিরসন ও গ্রামীণ উন্নয়নের প্রতিশ্রুতি।

আহমদ বিলাল খান
ত্যাগ ও সম্প্রীতির বার্তা দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মাওলানা আব্দুল বাছিত খান
রাজনীতি২৭ মে ২০২৬

ত্যাগ ও সম্প্রীতির বার্তা দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মাওলানা আব্দুল বাছিত খান

কোরবানির শিক্ষা ও ত্যাগের মহিমার বার্তা জানিয়ে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দোয়ারাবাজারের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল বাছিত খান। তিনি দেশ ও প্রবাসে থাকা দোয়ারাবাজারবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শাহ মাশুক নাঈম
জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু
রাজনীতি৫ মে ২০২৬

জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ক্বারী ময়েনুল ইসলামের
রাজনীতি৪ মে ২০২৬

বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ক্বারী ময়েনুল ইসলামের

বড়লেখা প্রতিনিধি