দৈন��ক আমার পত্র
রাজনীতি৩ জুন, ২০২৬ | রাত ৯:৫২পড়তে সময়: ২ মিনিট

পার্বত্যবাসীর প্রতি শান্তির বার্তা দীপেন দেওয়ানের

পদত্যাগ-পরবর্তী পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান, বিএনপির প্রতি অটুট আনুগত্যের পুনর্ব্যক্তি।

আহমদ বিলাল খান
শেয়ার:FacebookWhatsAppX
পার্বত্যবাসীর প্রতি শান্তির বার্তা দীপেন দেওয়ানের
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে পার্বত্যবাসীর প্রতি শান্তি, সম্প্রীতি ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

বুধবার (৩ জুন) রাত ৯টায় একটি লিখিত বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তাঁর পদত্যাগকে কেন্দ্র করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ জনগণের মধ্যে যে আবেগ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তিনি অবগত রয়েছেন।

দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের সকল পাহাড়ি, বাঙালি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে আইন-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ণ রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম সবার এবং এ অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও সবার। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন।

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে দীপেন দেওয়ান বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন এবং রাজনৈতিক জীবনের শুরু থেকে দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছেন।

তিনি আরও বলেন, বিএনপিই তাঁর রাজনৈতিক আদর্শের ঠিকানা এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দল, এর আদর্শ ও দেশের জনগণের কল্যাণে কাজ করে যেতে চান। যেকোনো পরিস্থিতিতে দলের প্রতি তাঁর আনুগত্য ও অঙ্গীকার অটুট থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রতি আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দীপেন দেওয়ান বলেন, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বিভেদ নয়; প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সংঘাত নয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষাংশে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার পাহাড়ি-বাঙালি ও সকল সম্প্রদায়ের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে, সেটিই তাঁর প্রত্যাশা। পাশাপাশি তিনি বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত আরও খবর

পার্বত্যবাসীর স্বার্থে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রীতে ফেরানোর দাবি
রাজনীতি৫ দিন আগে

পার্বত্যবাসীর স্বার্থে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রীতে ফেরানোর দাবি

‘চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে দীপেন দেওয়ানকে’ পুনর্বহালের দাবিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংবাদ সম্মেলন।

আহমদ বিলাল খান
এমপি মন্ত্রী হতাম
রাজনীতি৫ দিন আগে

এমপি মন্ত্রী হতাম

এই কবিতায় কবি গ্রামীণ পরিবেশে নির্বাচনী রাজনীতির চিত্র তুলে ধরেছেন। শুরুতে তার মধ্যেও এমপি-মন্ত্রি হওয়ার ইচ্ছা জাগে, কিন্তু পরে তিনি উপলব্ধি করেন যে এই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট যোগ্যতা ও বাস্তব প্রস্তুতি থাকা দরকার। তাই তিনি আত্মসমালোচনার মাধ্যমে বুঝতে পারেন, অযোগ্যভাবে ক্ষমতায় গেলে দেশের ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত তিনি যোগ্য প্রার্থীর পক্ষেই থাকার সিদ্ধান্ত নেন এবং ধৈর্য ও নীরবতাকে বেছে নেন।

কবি মোঃ মকদ্দুছ আলী
বঞ্চিত ও কৃষকদের দুর্দশা নিরসনই আমার প্রধান অঙ্গীকার: মাওলানা আব্দুল বাছিত খান
রাজনীতি১ জুন ২০২৬

বঞ্চিত ও কৃষকদের দুর্দশা নিরসনই আমার প্রধান অঙ্গীকার: মাওলানা আব্দুল বাছিত খান

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়; কৃষকের ন্যায্যমূল্য, জনদুর্ভোগ নিরসন ও গ্রামীণ উন্নয়নের প্রতিশ্রুতি।

আহমদ বিলাল খান
ত্যাগ ও সম্প্রীতির বার্তা দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মাওলানা আব্দুল বাছিত খান
রাজনীতি২৭ মে ২০২৬

ত্যাগ ও সম্প্রীতির বার্তা দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন মাওলানা আব্দুল বাছিত খান

কোরবানির শিক্ষা ও ত্যাগের মহিমার বার্তা জানিয়ে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দোয়ারাবাজারের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল বাছিত খান। তিনি দেশ ও প্রবাসে থাকা দোয়ারাবাজারবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শাহ মাশুক নাঈম
জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু
রাজনীতি৫ মে ২০২৬

জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ক্বারী ময়েনুল ইসলামের
রাজনীতি৪ মে ২০২৬

বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ক্বারী ময়েনুল ইসলামের

বড়লেখা প্রতিনিধি