দৈন��ক আমার পত্র
সারাবাংলা১৩ মে, ২০২৬ | সন্ধ্যা ৭:৩৬পড়তে সময়: ২ মিনিট

বাঘাইছড়ি পশুর হাটে ‘মলম পার্টির’ খপ্পরে দুই ব্যবসায়ী, লুট ২ লাখ ৪১ হাজার টাকা

কেমিক্যাল প্রয়োগে অজ্ঞান করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ; নিরাপত্তা জোরদারের দাবি স্থানীয়দের।

বাঘাইছড়ি প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
বাঘাইছড়ি পশুর হাটে ‘মলম পার্টির’ খপ্পরে দুই ব্যবসায়ী, লুট ২ লাখ ৪১ হাজার টাকা
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে জমে ওঠা পশুর হাটে ‘মলম পার্টি’ নামে পরিচিত প্রতারক চক্রের খপ্পরে পড়ে দুই ব্যবসায়ী সর্বস্ব খুইয়েছেন। কৌশলে কেমিক্যাল প্রয়োগ করে তাদের অজ্ঞান করে মোট ২ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা গরু-ছাগল নিয়ে হাটে আসতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো হাট। তবে এই ব্যস্ততার সুযোগ নিয়েই সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্রটি।

ভুক্তভোগী ব্যবসায়ী সলিমুল্লাহ ও বিকাশ চাকমাকে প্রতারকরা কৌশলে অজ্ঞান করে তাদের কাছ থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ সময়েও একজনের জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর হাটজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, পশুর হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন প্রতারণার ঘটনা ঘটছে। খোলা মাঠে হাট বসানোর কারণে তীব্র গরমে মানুষ ও পশু উভয়েই দুর্ভোগে পড়ছে বলেও জানান তারা। অনেক পশু অতিরিক্ত গরমে দুর্বল হয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়রা হাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি, পুলিশের জন্য আলাদা চৌকি স্থাপন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি প্রাথমিক চিকিৎসা সেবার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নাছির উদ্দিন মজুমদার জানান, এখনো কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ দেননি। তবে খবর পাওয়ার পরপরই পুলিশ মোবাইল টিম পাঠিয়ে হাট এলাকায় নজরদারি বাড়িয়েছে। ঈদকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবে।

তিনি আরও জানান, বাজার কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। ভবিষ্যতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। প্রথম বাজার হওয়ায় এবার পর্যাপ্ত ভলান্টিয়ার ছিল না, তবে আগামীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান