দৈন��ক আমার পত্র
সারাবাংলা১৪ মে, ২০২৬ | সকাল ৯:৪৫পড়তে সময়: ২ মিনিট

লংগদুতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়ায় আদালতের কঠোর রায়, ৫ লাখ টাকা জরিমানা।

মোঃ কামরুল ইসলাম
শেয়ার:FacebookWhatsAppX
লংগদুতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
রাঙামাটির লংগদু উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সাইদুল মিয়াকে (৩৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৭ সালে রাঙামাটির লংগদু উপজেলার গাউসপুর গ্রামের বাসিন্দা রানু আক্তারের সঙ্গে সাইদুল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন সাইদুল। একাধিকবার পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও নির্যাতন বন্ধ হয়নি।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২২ নভেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কলহ সৃষ্টি হলে সাইদুল মিয়া তার স্ত্রী রানু আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ বাড়ির পাশের কাপ্তাই হ্রদের পানিতে ডুবিয়ে রাখেন। পরদিন ২৩ নভেম্বর সকালে স্থানীয়রা হ্রদে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেলে বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে স্পষ্ট হয়।

এ ঘটনায় ২৪ নভেম্বর নিহতের বাবা চাঁন মিয়া বাদী হয়ে লংগদু থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে দীর্ঘ প্রায় ছয় বছর বিচারিক কার্যক্রম চলে।

আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য, চিকিৎসা প্রতিবেদন ও অন্যান্য আলামত পর্যালোচনা শেষে আসামিকে দোষী সাব্যস্ত করেন।

রায় প্রদানকালে আদালত পর্যবেক্ষণে বলেন, যৌতুকের জন্য নারী নির্যাতন ও হত্যার মতো অপরাধ সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। এ ধরনের সামাজিক ব্যাধি রোধে কঠোর শাস্তির কোনো বিকল্প নেই।

রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাকসুদা হক রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায় সমাজের জন্য একটি কড়া বার্তা। নারীর প্রতি সহিংসতা করে কেউ পার পাবে না। দীর্ঘ প্রতীক্ষার পর ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।

রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশি পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও খবর

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২ দিন আগে

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২ দিন আগে

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা৪ দিন আগে

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান
রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন
সারাবাংলা২১ জুন ২০২৬

রাঙ্গামাটিতে শাহ্ মোহসেন আউলিয়া (র.) ফাতেহা মাহফিল সম্পন্ন

আধ্যাত্মিক সাধনা ও মানবসেবায় উজ্জ্বল এক সাধকের স্মরণে ফাতেহা মাহফিল।

আহমদ বিলাল খান
কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা
সারাবাংলা২০ জুন ২০২৬

কাটাখালি বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে বিদায় জানালেন মুসল্লিরা।

আহমদ বিলাল খান