দৈন��ক আমার পত্র
অপরাধ১৪ মে, ২০২৬ | দুপুর ২:২০পড়তে সময়: ২ মিনিট

বাঘাইছড়িতে সন্দেহজনক ঘোরাফেরা, দুই যুবক আটক

মডেল টাউন এলাকায় গভীর রাতে টহল অভিযানে আটক, পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বাঘাইছড়ি প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
বাঘাইছড়িতে সন্দেহজনক ঘোরাফেরা, দুই যুবক আটক
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকা থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে টহল অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন: মোঃ ওবায়দুল হক রবিউল ইসলাম (৩০), তিনি বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মডেল টাউন এলাকার বাসিন্দা। অপরজন মোঃ নবীর হোসেন (২০), তিনি মডেল টাউন এলাকার আনসার ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে বাঘাইছড়ি থানা পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার গভীর রাতে মডেল টাউন এলাকায় টহল ডিউটির সময় দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তাদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহজনকভাবে চলাফেরা ও জনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পুলিশ আইনের ৩৪ ধারায় তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের দেহ তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় কোনো ইয়াবা, মাদকদ্রব্য কিংবা অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। তবে তাদের চলাফেরা ও আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশি জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের স্বার্থে আটক করা হয়েছে।

এদিকে স্থানীয়দের একাংশ জানিয়েছেন, সম্প্রতি এলাকায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা ও রাতের বেলা সন্দেহজনক চলাফেরা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল ও বিশেষ অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

বাঘাইছড়ি থানা পুলিশ জানিয়েছে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত আরও খবর

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
অপরাধ২ ঘণ্টা আগে

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মিরতিংগা চা বাগানে অভিযান চালিয়ে উদ্ধার ২৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
মৌলভীবাজারে বিশেষ অভিযানে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
অপরাধ৪ দিন আগে

মৌলভীবাজারে বিশেষ অভিযানে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
কাপ্তাইয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক
অপরাধ৪ দিন আগে

কাপ্তাইয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার, আটক ৭
অপরাধ৫ দিন আগে

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার, আটক ৭

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
মৌলভীবাজারে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে প্রায় ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গাড়ি আটক
অপরাধ৫ দিন আগে

মৌলভীবাজারে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে প্রায় ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গাড়ি আটক

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক
অপরাধ৬ দিন আগে

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

কমলগঞ্জে ডিবির অভিযানে আটক মাদক কারবারি শুভ কান্তি দাস। ছবি: ডিবি, মৌলভীবাজার।

মৌলভীবাজার প্রতিনিধি