দৈন��ক আমার পত্র
অপরাধ৯ মে, ২০২৬ | সন্ধ্যা ৭:১৬পড়তে সময়: ২ মিনিট

মৌলভীবাজারে বিশেষ অভিযানে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
মৌলভীবাজারে বিশেষ অভিযানে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ একজনকে আটক করা হয়।

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর ফাঁড়ি পুলিশ ও সদর মডেল থানার যৌথ টিম শহরের চাঁদনীঘাট-কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে পিকআপে থাকা মুরগির খাঁচার নিচ থেকে ভারতীয় লজেন্স, ওষুধ, কসমেটিকস ও চকোলেটসহ আনুমানিক ১৬ লাখ ৫৬ হাজার ২৪০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পণ্যগুলো শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে দেশে আনা হয়েছিল।

আটক ব্যক্তি হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার জসিম উদ্দিন (২৬)। তার পিতা সামছুর উদ্দিন। এ সময় ঢাকা মেট্রো-ন-২২-৫৯০২ নম্বরের একটি পিকআপও জব্দ করা হয়।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পণ্যগুলো জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে এনে মৌলভীবাজার শহরে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল।

এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক আরও একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও খবর

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আসামিও ধরা
অপরাধ২২ মে ২০২৬

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আসামিও ধরা

পৃথক অভিযানে ১৭ পিস ইয়াবাসহ মাদক চক্রের সদস্য ও দীর্ঘদিনের পলাতক আসামিকে আটক করেছে রাঙ্গামাটি পুলিশ।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
ভারতে পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার
অপরাধ১৫ মে ২০২৬

ভারতে পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার

চাকরিচ্যুত সেনা সদস্য মাহেদকে ১২ ঘণ্টার অভিযানে আটক, পরে সিটিটিসির কাছে হস্তান্তর।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
বাঘাইছড়িতে সন্দেহজনক ঘোরাফেরা, দুই যুবক আটক
অপরাধ১৪ মে ২০২৬

বাঘাইছড়িতে সন্দেহজনক ঘোরাফেরা, দুই যুবক আটক

মডেল টাউন এলাকায় গভীর রাতে টহল অভিযানে আটক, পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বাঘাইছড়ি প্রতিনিধি
কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
অপরাধ১৪ মে ২০২৬

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মিরতিংগা চা বাগানে অভিযান চালিয়ে উদ্ধার ২৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
কাপ্তাইয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক
অপরাধ৯ মে ২০২৬

কাপ্তাইয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার, আটক ৭
অপরাধ৮ মে ২০২৬

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার, আটক ৭

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার