দৈন��ক আমার পত্র
আন্তর্জাতিক২৩ মে, ২০২৬ | রাত ৩:৪৪পড়তে সময়: ২ মিনিট

যুক্তরাজ্যে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর আদর্শ ও অবদানের প্রশংসা

নাস্তিকতা ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে ইসলামি মূল্যবোধ রক্ষায় ফুলতলী ছাহেব কিবলাহর অবদানের পাশাপাশি ইলমে কিরাত, হাদিস ও তাসাউফ চর্চার প্রসারে তাঁর যুগান্তকারী ভূমিকা তুলে ধরেন যুক্তরাজ্য প্রবাসী আলেম।

বার্মিংহাম (যুক্তরাজ্য) প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
যুক্তরাজ্যে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর আদর্শ ও অবদানের প্রশংসা
ইসলামি আকিদা ও আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে ফুলতলী ছাহেব কিবলাহর অবদান ও আদর্শিক অবস্থানের প্রশংসা করেছেন সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টার, বার্মিংহাম-এর পরিচালক আলহাজ হাফিজ সাব্বির আহমদ।

শুক্রবার (২২ মে) বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদে জুমার বয়ানে তিনি বলেন, ইমান-আকিদার প্রশ্নে ফুলতলী ছাহেব কিবলাহ ছিলেন অত্যন্ত দৃঢ় অবস্থানের মানুষ। ইসলামি চিন্তাধারার বিভিন্ন ধারার মধ্যে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও মূল্যবোধ প্রতিষ্ঠা ও প্রচারে আজীবন কাজ করেছেন।

তিনি আরও বলেন, ইসলামি শিক্ষা, কুরআনের খেদমত এবং আধ্যাত্মিক তরিকত প্রসারে ফুলতলী ছাহেব কিবলাহর ভূমিকা ছিল ব্যাপক ও বহুমুখী। মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া ইলমে কিরাত, ইলমে হাদিস ও তাসাউফ চর্চার ক্ষেত্রেও তাঁর ভূমিকা স্মরণীয়।

হাফিজ সাব্বির আহমদ বলেন, ইসলামি শিক্ষা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন-সংগ্রামসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উদ্যোগে ফুলতলী ছাহেব কিবলাহ সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি সিলেট থেকে ঢাকা পর্যন্ত মাদরাসা শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে দীর্ঘ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন বলেও উল্লেখ করেন।

বক্তব্যে তিনি বলেন, ফুলতলী ছাহেব কিবলাহ সারাজীবন ইসলামী মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষায় কাজ করেছেন এবং কুরআন-সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত আরও খবর

মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশে মৃদু কম্পন
আন্তর্জাতিক১১ মে ২০২৬

মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশে মৃদু কম্পন

গভীর রাতে মিয়ানমারে ভূমিকম্পের কারণে চট্টগ্রামসহ সীমান্তবর্তী কিছু এলাকায় অল্প সময়ের জন্য হালকা কম্পন অনুভূত হয়।

নিউজ ডেস্ক
বিশ্বজুড়ে হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সৌদি আরবের পূর্ণ প্রস্তুতি
আন্তর্জাতিক১০ মে ২০২৬

বিশ্বজুড়ে হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সৌদি আরবের পূর্ণ প্রস্তুতি

স্থল ও সমুদ্রবন্দরে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে হজযাত্রীদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
আটলান্টিক মহাসাগরের ক্রুজ জাহাজে হ্যান্টাভাইরাসে ৩ জনের মৃত্যু, ঝুঁকিতে ১৪৬ যাত্রী
আন্তর্জাতিক৯ মে ২০২৬

আটলান্টিক মহাসাগরের ক্রুজ জাহাজে হ্যান্টাভাইরাসে ৩ জনের মৃত্যু, ঝুঁকিতে ১৪৬ যাত্রী

হ্যান্টাভাইরাস আতঙ্কের পর আন্তর্জাতিক নজরদারিতে এমভি হন্ডিয়াস, ২২ ব্রিটিশ যাত্রী ও ক্রুকে বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টিনে নেওয়ার সিদ্ধান্ত।

আন্তর্জাতিক ডেস্ক
সৌদির আপত্তিতে হরমুজ অভিযান থামাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক৮ মে ২০২৬

সৌদির আপত্তিতে হরমুজ অভিযান থামাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধ ও অর্থনৈতিক ধাক্কায় বিপর্যস্ত ইরান
আন্তর্জাতিক৫ মে ২০২৬

যুদ্ধ ও অর্থনৈতিক ধাক্কায় বিপর্যস্ত ইরান

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও তেলের রপ্তানি আয়ে পতনের ফলে ইরানের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। উৎপাদন ও কর্মসংস্থান কমে যাওয়ায় বেকারত্ব ও মূল্যস্ফীতি দ্রুত বাড়ছে, এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ধ্বংসস্তূপে ৮ হাজারের বেশি লাশ, স্বজনদের আর্তনাদে কাঁপছে হৃদয়
আন্তর্জাতিক৩ মে ২০২৬

গাজায় ধ্বংসস্তূপে ৮ হাজারের বেশি লাশ, স্বজনদের আর্তনাদে কাঁপছে হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক