দৈন��ক আমার পত্র
আন্তর্জাতিক১১ মে, ২০২৬ | সকাল ৯:৪৫পড়তে সময়: ১ মিনিট

মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশে মৃদু কম্পন

গভীর রাতে মিয়ানমারে ভূমিকম্পের কারণে চট্টগ্রামসহ সীমান্তবর্তী কিছু এলাকায় অল্প সময়ের জন্য হালকা কম্পন অনুভূত হয়।

নিউজ ডেস্ক
শেয়ার:FacebookWhatsAppX
মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশে মৃদু কম্পন
মিয়ানমারে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে। এতে বিশেষ করে চট্টগ্রামসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় মৃদু ঝাঁকুনি টের পাওয়া যায়।

রোববার দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে বাংলাদেশ সময় এই ভূমিকম্পটি সংঘটিত হয়। আন্তর্জাতিক ভূতাত্ত্বিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের অভ্যন্তরে সিদোকতাইয়া এলাকার কাছাকাছি বলে জানা গেছে।

ভূমিকম্পের পরপরই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ডের জন্য হালকা কম্পন অনুভূত হয়। অনেক বাসিন্দা জানান, হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠায় তারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে সংশ্লিষ্ট পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে, ভূমিকম্পটি তুলনামূলকভাবে মাঝারি মাত্রার হওয়ায় সীমান্তবর্তী এলাকায় এর প্রভাব কিছুটা বেশি অনুভূত হয়েছে।

সম্পর্কিত আরও খবর

যুক্তরাজ্যে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর আদর্শ ও অবদানের প্রশংসা
আন্তর্জাতিক২২ মে ২০২৬

যুক্তরাজ্যে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর আদর্শ ও অবদানের প্রশংসা

নাস্তিকতা ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে ইসলামি মূল্যবোধ রক্ষায় ফুলতলী ছাহেব কিবলাহর অবদানের পাশাপাশি ইলমে কিরাত, হাদিস ও তাসাউফ চর্চার প্রসারে তাঁর যুগান্তকারী ভূমিকা তুলে ধরেন যুক্তরাজ্য প্রবাসী আলেম।

বার্মিংহাম (যুক্তরাজ্য) প্রতিনিধি
বিশ্বজুড়ে হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সৌদি আরবের পূর্ণ প্রস্তুতি
আন্তর্জাতিক১০ মে ২০২৬

বিশ্বজুড়ে হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সৌদি আরবের পূর্ণ প্রস্তুতি

স্থল ও সমুদ্রবন্দরে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে হজযাত্রীদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
আটলান্টিক মহাসাগরের ক্রুজ জাহাজে হ্যান্টাভাইরাসে ৩ জনের মৃত্যু, ঝুঁকিতে ১৪৬ যাত্রী
আন্তর্জাতিক৯ মে ২০২৬

আটলান্টিক মহাসাগরের ক্রুজ জাহাজে হ্যান্টাভাইরাসে ৩ জনের মৃত্যু, ঝুঁকিতে ১৪৬ যাত্রী

হ্যান্টাভাইরাস আতঙ্কের পর আন্তর্জাতিক নজরদারিতে এমভি হন্ডিয়াস, ২২ ব্রিটিশ যাত্রী ও ক্রুকে বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টিনে নেওয়ার সিদ্ধান্ত।

আন্তর্জাতিক ডেস্ক
সৌদির আপত্তিতে হরমুজ অভিযান থামাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক৮ মে ২০২৬

সৌদির আপত্তিতে হরমুজ অভিযান থামাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধ ও অর্থনৈতিক ধাক্কায় বিপর্যস্ত ইরান
আন্তর্জাতিক৫ মে ২০২৬

যুদ্ধ ও অর্থনৈতিক ধাক্কায় বিপর্যস্ত ইরান

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও তেলের রপ্তানি আয়ে পতনের ফলে ইরানের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। উৎপাদন ও কর্মসংস্থান কমে যাওয়ায় বেকারত্ব ও মূল্যস্ফীতি দ্রুত বাড়ছে, এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ধ্বংসস্তূপে ৮ হাজারের বেশি লাশ, স্বজনদের আর্তনাদে কাঁপছে হৃদয়
আন্তর্জাতিক৩ মে ২০২৬

গাজায় ধ্বংসস্তূপে ৮ হাজারের বেশি লাশ, স্বজনদের আর্তনাদে কাঁপছে হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক