দৈন��ক আমার পত্র
আন্তর্জাতিক১০ মে, ২০২৬ | সকাল ৮:৪৮পড়তে সময়: ১ মিনিট

বিশ্বজুড়ে হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সৌদি আরবের পূর্ণ প্রস্তুতি

স্থল ও সমুদ্রবন্দরে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে হজযাত্রীদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার:FacebookWhatsAppX
বিশ্বজুড়ে হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সৌদি আরবের পূর্ণ প্রস্তুতি
হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের সেবা দিতে সৌদি আরব পূর্ণ প্রস্তুতি নিয়েছে। বিমান, স্থল ও সমুদ্রবন্দরে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত বহুভাষিক কর্মীদের মাধ্যমে দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করা হচ্ছে।

রোববার (১০ মে) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সিরিয়া থেকে আসা হজযাত্রীদের প্রথম ফ্লাইটকে স্বাগত জানানো হয়। 

সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এ বছর বিশ্বের সব মহাদেশ থেকে অসংখ্য মুসলমান হজ পালনে সৌদি আরবে আসবেন। তাদের আগমন প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিমান, স্থল ও সমুদ্রবন্দরে আধুনিক ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে ইমিগ্রেশন ও নিরাপত্তা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। পাশাপাশি বিভিন্ন দেশের হজযাত্রীদের সহায়তায় কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো হয়েছে।

কর্তৃপক্ষের মতে, এ ব্যবস্থার ফলে এবারের হজযাত্রা হবে আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল।

সম্পর্কিত আরও খবর

যুক্তরাজ্যে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর আদর্শ ও অবদানের প্রশংসা
আন্তর্জাতিক২২ মে ২০২৬

যুক্তরাজ্যে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর আদর্শ ও অবদানের প্রশংসা

নাস্তিকতা ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে ইসলামি মূল্যবোধ রক্ষায় ফুলতলী ছাহেব কিবলাহর অবদানের পাশাপাশি ইলমে কিরাত, হাদিস ও তাসাউফ চর্চার প্রসারে তাঁর যুগান্তকারী ভূমিকা তুলে ধরেন যুক্তরাজ্য প্রবাসী আলেম।

বার্মিংহাম (যুক্তরাজ্য) প্রতিনিধি
মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশে মৃদু কম্পন
আন্তর্জাতিক১১ মে ২০২৬

মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশে মৃদু কম্পন

গভীর রাতে মিয়ানমারে ভূমিকম্পের কারণে চট্টগ্রামসহ সীমান্তবর্তী কিছু এলাকায় অল্প সময়ের জন্য হালকা কম্পন অনুভূত হয়।

নিউজ ডেস্ক
আটলান্টিক মহাসাগরের ক্রুজ জাহাজে হ্যান্টাভাইরাসে ৩ জনের মৃত্যু, ঝুঁকিতে ১৪৬ যাত্রী
আন্তর্জাতিক৯ মে ২০২৬

আটলান্টিক মহাসাগরের ক্রুজ জাহাজে হ্যান্টাভাইরাসে ৩ জনের মৃত্যু, ঝুঁকিতে ১৪৬ যাত্রী

হ্যান্টাভাইরাস আতঙ্কের পর আন্তর্জাতিক নজরদারিতে এমভি হন্ডিয়াস, ২২ ব্রিটিশ যাত্রী ও ক্রুকে বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টিনে নেওয়ার সিদ্ধান্ত।

আন্তর্জাতিক ডেস্ক
সৌদির আপত্তিতে হরমুজ অভিযান থামাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক৮ মে ২০২৬

সৌদির আপত্তিতে হরমুজ অভিযান থামাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধ ও অর্থনৈতিক ধাক্কায় বিপর্যস্ত ইরান
আন্তর্জাতিক৫ মে ২০২৬

যুদ্ধ ও অর্থনৈতিক ধাক্কায় বিপর্যস্ত ইরান

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও তেলের রপ্তানি আয়ে পতনের ফলে ইরানের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। উৎপাদন ও কর্মসংস্থান কমে যাওয়ায় বেকারত্ব ও মূল্যস্ফীতি দ্রুত বাড়ছে, এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ধ্বংসস্তূপে ৮ হাজারের বেশি লাশ, স্বজনদের আর্তনাদে কাঁপছে হৃদয়
আন্তর্জাতিক৩ মে ২০২৬

গাজায় ধ্বংসস্তূপে ৮ হাজারের বেশি লাশ, স্বজনদের আর্তনাদে কাঁপছে হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক