দৈন��ক আমার পত্র
গণমাধ্যম৩ মে, ২০২৬ | বিকেল ৫:৫১পড়তে সময়: ২ মিনিট

মুক্ত গণমাধ্যম দিবসে তথ্যমন্ত্রী: বিনা অপরাধে সাংবাদিক কারাগারে থাকুক আমরা চাই না

নিজস্ব প্রতিবেদক
শেয়ার:FacebookWhatsAppX
মুক্ত গণমাধ্যম দিবসে তথ্যমন্ত্রী: বিনা অপরাধে সাংবাদিক কারাগারে থাকুক আমরা চাই না

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিনা অপরাধে কোনও সাংবাদিক কারাগারে থাকুক আমরা তা চাই না। মিথ্যা মামলায় আটক সাংবাদিকদের জামিন পাওয়া মৌলিক অধিকার এবং এ বিষয়ে সরকার পেশাগতভাবে সহযোগিতা করছে।

রবিবার (৩ মে) তথ্য ভবনে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর এমন ঘটনা ঘটলেই প্রধানমন্ত্রী তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট সাংবাদিকদের জামিন নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মিথ্যা বা পুরোনো মামলায় আটক সাংবাদিকদের জামিন থেকে বঞ্চিত করা যাবে না।

তিনি জানান, সরকার বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে না এবং সে ধরনের কোনো মানসিকতাও সরকারের নেই। এসব মামলা বর্তমান সরকারের সময়ে হয়নি উল্লেখ করে তিনি বলেন, তবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় অতীতের সমস্যাগুলোও দায়িত্ব নিয়ে সমাধান করতে হয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিক হোন বা মন্ত্রী কেউই আইনের ঊর্ধ্বে নন। তবে একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

সম্পর্কিত আরও খবর

মুক্ত সাংবাদিকতা নিশ্চিতের অঙ্গীকারে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
গণমাধ্যম৩ মে ২০২৬

মুক্ত সাংবাদিকতা নিশ্চিতের অঙ্গীকারে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

ডেস্ক রিপোর্ট
কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার
সারাবাংলা২৯ জুন ২০২৬

কর্মনিষ্ঠাই একজন পুলিশ কর্মকর্তাকে সম্মানিত করে: পুলিশ সুপার

ডিবি ওসি এনামুল হকের বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

আহমদ বিলাল খান
শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
সারাবাংলা২৯ জুন ২০২৬

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই

আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।

আহমদ বিলাল খান
পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন
সারাবাংলা২ জুলাই ২০২৬

পবিত্র আশুরায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাঙ্গামাটি আল-হোসাইনী ফাউন্ডেশন

দ্বীনের খেদমত, মানবকল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে কাজ অব্যাহত রাখার প্রত্যয়।

আহমদ বিলাল খান
বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার
আইন-আদালত২৫ জুন ২০২৬

বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার; লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার, আইনের আওতায় আনা হয়েছে দুই আসামিকে।

আহমদ বিলাল খান
পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাবাংলা২৪ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের আহ্বান হাবীব আজমের।

আহমদ বিলাল খান