দৈন��ক আমার পত্র
জাতীয়৩ জুন, ২০২৬ | দুপুর ২:৪৫পড়তে সময়: ২ মিনিট

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-কে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে এমন অভিযোগ তুলে তার পদত্যাগপত্র প্রত্যাহার এবং স্বপদে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে কাপ্তাই সড়কে কাপ্তাই উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ইকরাম হোসেন, জেলা বিএনপির সদস্য অজিত কারবারি, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা মহিলাদলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল হক বাচা, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম এবং কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন অপু।

এসময় কেপিএম শ্রমিক নেতা মো. আনিসুর রহমান, সামসুজ্জামান চৌধুরী রকি, ওয়াগ্গা বিএনপির সাবেক সভাপতি মো. একরাম মেম্বার, নাসির উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মো. মাসুদ, মো. বিসমিল্লাহ, মো. মফিজুর রহমান, ইকবাল হোসেন জুয়েলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও মহিলাদলের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মন্ত্রী দীপেন দেওয়ানকে অন্যায়ভাবে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তারা অবিলম্বে তার পদত্যাগপত্র প্রত্যাহার করে পুনরায় দায়িত্বে বহাল রাখার দাবি জানান।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সম্পর্কিত আরও খবর

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৩ দিন আগে

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৩ দিন আগে

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি
গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
জাতীয়২২ মে ২০২৬

গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জনসম্পৃক্ততা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটিতে জেলা পর্যায়ে ইমামদের সম্মেলন: সমাজ গঠনে ইমামদের বহুমুখী নেতৃত্বের আহ্বান
জাতীয়২১ মে ২০২৬

রাঙ্গামাটিতে জেলা পর্যায়ে ইমামদের সম্মেলন: সমাজ গঠনে ইমামদের বহুমুখী নেতৃত্বের আহ্বান

মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেরও অন্যতম কেন্দ্র। তাই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, কুসংস্কার দূরীকরণ, মাদক ও উগ্রবাদ প্রতিরোধ এবং তরুণদের সঠিক পথে পরিচালনায় ইমামদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

আহমদ বিলাল খান