দৈন��ক আমার পত্র
জাতীয়৭ জুন, ২০২৬ | রাত ৫:৫৫পড়তে সময়: ২ মিনিট

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, শ্রীমঙ্গল শাখার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (৪ জুন) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর সংগঠনের শিল্পীদের সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, শ্রীমঙ্গল শাখার আহ্বায়ক তমাল চক্রবর্তী। তিনি উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শকদের শুভেচ্ছা জানান।

বিশিষ্ট আবৃত্তিশিল্পী জলি পালের সঞ্চালনায় এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক কল্যাণ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক নৃপেন্দ্রলাল দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি অজয় দেব এবং ভুনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ, কবি ও সাহিত্যিক দ্বীপেন্দ্র ভট্টাচার্য। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন এবং মানবতাবাদী চিন্তাধারার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরে সংগীত, নৃত্য, আবৃত্তি ও কবিতা পরিবেশনার মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুলের সৃষ্টিশীলতার বহুমাত্রিক রূপ তুলে ধরা হয়। দিনব্যাপী আয়োজনে স্থানীয় শিল্পী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

সর্বশেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ণাঢ্য এ সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত আরও খবর

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৩ দিন আগে

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি
গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
জাতীয়২২ মে ২০২৬

গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জনসম্পৃক্ততা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটিতে জেলা পর্যায়ে ইমামদের সম্মেলন: সমাজ গঠনে ইমামদের বহুমুখী নেতৃত্বের আহ্বান
জাতীয়২১ মে ২০২৬

রাঙ্গামাটিতে জেলা পর্যায়ে ইমামদের সম্মেলন: সমাজ গঠনে ইমামদের বহুমুখী নেতৃত্বের আহ্বান

মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেরও অন্যতম কেন্দ্র। তাই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, কুসংস্কার দূরীকরণ, মাদক ও উগ্রবাদ প্রতিরোধ এবং তরুণদের সঠিক পথে পরিচালনায় ইমামদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

আহমদ বিলাল খান