দৈন��ক আমার পত্র
অপরাধ৮ মে, ২০২৬ | বিকেল ৪:৪০পড়তে সময়: ২ মিনিট

মৌলভীবাজারে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে প্রায় ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গাড়ি আটক

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
শেয়ার:FacebookWhatsAppX
মৌলভীবাজারে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে প্রায় ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গাড়ি আটক
মৌলভীবাজারে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান থেকে প্রায় ৫৭ লাখ টাকার ভারতীয় শাড়ি, কসমেটিকস, সিগারেট, কম্বলসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে পুলিশ। একই ঘটনায় অবৈধভাবে পণ্য পরিবহনের অভিযোগে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় শহরের কুসুমবাগ এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালানো হয়।

পরে দীর্ঘ যাচাই বাছাই শেষে গাড়িতে থাকা ভারতীয় শাড়ি, ফুচকা, কম্বল, কসমেটিকস, জিরা, ঔষধ, চকোলেট ও সিগারেটসহ মোট ২৭ ধরনের পণ্য জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা। পাশাপাশি কাভার্ডভ্যানটির (ঢাকা মেট্রো উ ১৪ ৩০০৮) মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামাল ও গাড়ির মোট মূল্য দাঁড়ায় ৮১ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও খবর

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আসামিও ধরা
অপরাধ২২ মে ২০২৬

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আসামিও ধরা

পৃথক অভিযানে ১৭ পিস ইয়াবাসহ মাদক চক্রের সদস্য ও দীর্ঘদিনের পলাতক আসামিকে আটক করেছে রাঙ্গামাটি পুলিশ।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
ভারতে পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার
অপরাধ১৫ মে ২০২৬

ভারতে পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার

চাকরিচ্যুত সেনা সদস্য মাহেদকে ১২ ঘণ্টার অভিযানে আটক, পরে সিটিটিসির কাছে হস্তান্তর।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
বাঘাইছড়িতে সন্দেহজনক ঘোরাফেরা, দুই যুবক আটক
অপরাধ১৪ মে ২০২৬

বাঘাইছড়িতে সন্দেহজনক ঘোরাফেরা, দুই যুবক আটক

মডেল টাউন এলাকায় গভীর রাতে টহল অভিযানে আটক, পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বাঘাইছড়ি প্রতিনিধি
কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
অপরাধ১৪ মে ২০২৬

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মিরতিংগা চা বাগানে অভিযান চালিয়ে উদ্ধার ২৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
মৌলভীবাজারে বিশেষ অভিযানে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
অপরাধ৯ মে ২০২৬

মৌলভীবাজারে বিশেষ অভিযানে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
কাপ্তাইয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক
অপরাধ৯ মে ২০২৬

কাপ্তাইয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি