দৈন��ক আমার পত্র
অপরাধ৭ মে, ২০২৬ | বিকেল ৫:৩৩পড়তে সময়: ১ মিনিট

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

কমলগঞ্জে ডিবির অভিযানে আটক মাদক কারবারি শুভ কান্তি দাস। ছবি: ডিবি, মৌলভীবাজার।

মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একাধিক মাদক মামলার এক আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার রাতে ডিবির এসআই হারক চক্রবর্তীর নেতৃত্বে একটি দল উপজেলার চৈত্রঘাট এলাকায় অভিযান চালিয়ে শুভ কান্তি দাস (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করে। তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত সপ্তক কান্তি দাস ওরফে সত্য কান্তি দাসের ছেলে।

ডিবি জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় কমলগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও খবর

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আসামিও ধরা
অপরাধ২২ মে ২০২৬

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আসামিও ধরা

পৃথক অভিযানে ১৭ পিস ইয়াবাসহ মাদক চক্রের সদস্য ও দীর্ঘদিনের পলাতক আসামিকে আটক করেছে রাঙ্গামাটি পুলিশ।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
ভারতে পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার
অপরাধ১৫ মে ২০২৬

ভারতে পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার

চাকরিচ্যুত সেনা সদস্য মাহেদকে ১২ ঘণ্টার অভিযানে আটক, পরে সিটিটিসির কাছে হস্তান্তর।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
বাঘাইছড়িতে সন্দেহজনক ঘোরাফেরা, দুই যুবক আটক
অপরাধ১৪ মে ২০২৬

বাঘাইছড়িতে সন্দেহজনক ঘোরাফেরা, দুই যুবক আটক

মডেল টাউন এলাকায় গভীর রাতে টহল অভিযানে আটক, পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বাঘাইছড়ি প্রতিনিধি
কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
অপরাধ১৪ মে ২০২৬

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মিরতিংগা চা বাগানে অভিযান চালিয়ে উদ্ধার ২৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
মৌলভীবাজারে বিশেষ অভিযানে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
অপরাধ৯ মে ২০২৬

মৌলভীবাজারে বিশেষ অভিযানে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
কাপ্তাইয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক
অপরাধ৯ মে ২০২৬

কাপ্তাইয়ে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি