দৈন��ক আমার পত্র
শিক্ষা১০ মে, ২০২৬ | বিকেল ৫:৩৭পড়তে সময়: ১ মিনিট

নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

র‍্যাগিং প্রতিরোধ ও নবীন শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবান্ধব ক্যাম্পাসে রূপান্তরে জবি ছাত্রদলের উদ্যোগ।

জবি প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি
নবীন শিক্ষার্থীদের নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশে শিক্ষাজীবন শুরু নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল র‍্যাগিংবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।

রোববার (১০ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংগঠনটির নেতাকর্মীরা র‍্যাগিংবিরোধী পোস্টার টানানো এবং প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় নবীন শিক্ষার্থীদের যেকোনো ধরনের র‍্যাগিং বা মানসিক হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দায়িত্বশীলদের জানাতে আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনের কেন্দ্র। এখানে র‍্যাগিংয়ের মতো নেতিবাচক সংস্কৃতির কোনো স্থান নেই। নবীন শিক্ষার্থীরা যেন নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে তাদের শিক্ষাজীবন শুরু করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, র‍্যাগিং বা মানসিক হয়রানির সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি সম্পূর্ণ র‍্যাগিংমুক্ত ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।

সম্পর্কিত আরও খবর

রাঙ্গামাটিতে ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’ প্রতিষ্ঠা
শিক্ষা১২ মে ২০২৬

রাঙ্গামাটিতে ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’ প্রতিষ্ঠা

জ্ঞানচর্চা, গবেষণা ও সম্প্রীতি বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন।

এম মহাসিন মিয়া, লেখক ও আঞ্চলিক গবেষক, পার্বত্য চট্টগ্রাম
জবি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রশিক্ষণ ১৪ মে, বিশেষ আকর্ষণ মাসফিক এনাম তূর্য
শিক্ষা১০ মে ২০২৬

জবি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রশিক্ষণ ১৪ মে, বিশেষ আকর্ষণ মাসফিক এনাম তূর্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে তিনদিনব্যাপী অনলাইন ও অফলাইন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম; সিভি রাইটিং, এআই টুলস ব্যবহার, কর্পোরেট দক্ষতা ও ব্যক্তিগত ব্র্যান্ডিং নিয়ে থাকছে বিশেষ সেশন।

জবি প্রতিনিধি
সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন
শিক্ষা১০ মে ২০২৬

সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বিশেষ কর্পোরেট সুবিধায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাউন্ট এডোরা হাসপাতালের সঙ্গে স্বাস্থ্যসেবা সমঝোতা।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়
শিক্ষা১০ মে ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়

সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে পদার্থবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ইতিহাস ও বিশ্বসভ্যতা, হাদিস ও রসায়ন-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
রবীন্দ্র জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষা৮ মে ২০২৬

রবীন্দ্র জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আরফান আলী
রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষা৭ মে ২০২৬

রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি