দৈন��ক আমার পত্র
শিক্ষা১০ মে, ২০২৬ | রাত ৯:১৬পড়তে সময়: ১ মিনিট

সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বিশেষ কর্পোরেট সুবিধায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাউন্ট এডোরা হাসপাতালের সঙ্গে স্বাস্থ্যসেবা সমঝোতা।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ১১টায় সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিনসহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মাউন্ট এডোরা হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান। এ সময় হাসপাতালের পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং নিয়মিত শিক্ষার্থীরা হাসপাতালের আখালিয়া ও নয়াসড়ক শাখায় বিশেষ কর্পোরেট সুবিধাসহ আধুনিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, যা শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত আরও খবর

নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি
শিক্ষা৫ ঘণ্টা আগে

নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

র‍্যাগিং প্রতিরোধ ও নবীন শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবান্ধব ক্যাম্পাসে রূপান্তরে জবি ছাত্রদলের উদ্যোগ।

জবি প্রতিনিধি
এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়
শিক্ষা১২ ঘণ্টা আগে

এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়

সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে পদার্থবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ইতিহাস ও বিশ্বসভ্যতা, হাদিস ও রসায়ন-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
রবীন্দ্র জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষা২ দিন আগে

রবীন্দ্র জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আরফান আলী
রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষা৩ দিন আগে

রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. ইস্রাফীল
শিক্ষা৩ দিন আগে

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. ইস্রাফীল

মোঃ আরফান আলী
কর্মসংস্থানমুখী শিক্ষায় জোর, রাবিপ্রবি’তে কারিকুলাম প্রশিক্ষণ সমাপ্ত
শিক্ষা৫ দিন আগে

কর্মসংস্থানমুখী শিক্ষায় জোর, রাবিপ্রবি’তে কারিকুলাম প্রশিক্ষণ সমাপ্ত

আহমদ বিলাল খান