দৈন��ক আমার পত্র
শিক্ষা১২ মে, ২০২৬ | সন্ধ্যা ৭:৪৫পড়তে সময়: ২ মিনিট

রাঙ্গামাটিতে ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’ প্রতিষ্ঠা

জ্ঞানচর্চা, গবেষণা ও সম্প্রীতি বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন।

এম মহাসিন মিয়া, লেখক ও আঞ্চলিক গবেষক, পার্বত্য চট্টগ্রাম
শেয়ার:FacebookWhatsAppX
রাঙ্গামাটিতে ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’ প্রতিষ্ঠা
পার্বত্য চট্টগ্রামে জ্ঞানভিত্তিক সমাজ গঠন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার”। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজমের উদ্যোগে সম্প্রতি গড়ে ওঠা এ পাঠাগারকে সময়োপযোগী ও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন সচেতন মহল।

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবনধারা সম্পর্কিত বই, গবেষণাপত্র ও তথ্যভিত্তিক উপকরণ নিয়ে গড়ে তোলা হচ্ছে এই পাঠাগার। এর মাধ্যমে তরুণদের মধ্যে গবেষণামূলক মনোভাব সৃষ্টি হবে এবং অঞ্চলভিত্তিক সঠিক ইতিহাস ও তথ্য জানার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

উদ্যোক্তারা মনে করছেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে তরুণরা নানা ধরনের বিভ্রান্তিকর তথ্যের মুখোমুখি হচ্ছে। এ অবস্থায় একটি সুসংগঠিত পাঠাগার নির্ভরযোগ্য জ্ঞানচর্চার ক্ষেত্র তৈরি করবে। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক ও লেখকদের জন্য এটি গুরুত্বপূর্ণ রেফারেন্স কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখতে পারে।

এছাড়া পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতেও পাঠাগারটি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, জ্ঞানচর্চা ও ইতিহাসভিত্তিক সচেতনতা সামাজিক বিভ্রান্তি কমিয়ে সহনশীল সমাজ গঠনে সহায়ক হবে।

স্থানীয় তরুণদের মতে, এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের নতুন প্রজন্মকে বইমুখী ও গবেষণামুখী করে তুলবে। একই সঙ্গে স্থানীয় ইতিহাস ও বাস্তবতা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রও তৈরি হবে।

সচেতন মহল বলছেন, “পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার” শুধু একটি পাঠাগার নয়, বরং এটি জ্ঞান, সংস্কৃতি, ইতিহাস ও সম্প্রীতির একটি মিলনস্থল হয়ে উঠতে পারে। এমন উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

সম্পর্কিত আরও খবর

জবি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রশিক্ষণ ১৪ মে, বিশেষ আকর্ষণ মাসফিক এনাম তূর্য
শিক্ষাগতকাল

জবি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রশিক্ষণ ১৪ মে, বিশেষ আকর্ষণ মাসফিক এনাম তূর্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে তিনদিনব্যাপী অনলাইন ও অফলাইন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম; সিভি রাইটিং, এআই টুলস ব্যবহার, কর্পোরেট দক্ষতা ও ব্যক্তিগত ব্র্যান্ডিং নিয়ে থাকছে বিশেষ সেশন।

জবি প্রতিনিধি
সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন
শিক্ষা২ দিন আগে

সুবিপ্রবি ও মাউন্ট এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বিশেষ কর্পোরেট সুবিধায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাউন্ট এডোরা হাসপাতালের সঙ্গে স্বাস্থ্যসেবা সমঝোতা।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি
শিক্ষা২ দিন আগে

নবীনদের জন্য র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে জবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

র‍্যাগিং প্রতিরোধ ও নবীন শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবান্ধব ক্যাম্পাসে রূপান্তরে জবি ছাত্রদলের উদ্যোগ।

জবি প্রতিনিধি
এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়
শিক্ষা২ দিন আগে

এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়

সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে পদার্থবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ইতিহাস ও বিশ্বসভ্যতা, হাদিস ও রসায়ন-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
রবীন্দ্র জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষা৪ দিন আগে

রবীন্দ্র জন্মজয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আরফান আলী
রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষা৫ দিন আগে

রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি