দৈন��ক আমার পত্র
জাতীয়২ মে, ২০২৬ | বিকেল ৪:৪০পড়তে সময়: ২ মিনিট

হজরত শাহজালাল (রহ.) মাজারে দেশ-জাতির কল্যাণে মোনাজাত করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
শেয়ার:FacebookWhatsAppX
হজরত শাহজালাল (রহ.) মাজারে দেশ-জাতির কল্যাণে মোনাজাত করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান পাশে ছিলেন।

মাজার প্রাঙ্গণে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে শনিবার সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সরাসরি নগরের দরগাগেট এলাকায় অবস্থিত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পথের দুই পাশে হাজারো মানুষ ভিড় করেন। ঝড়-বৃষ্টি সত্ত্বেও সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে অপেক্ষা করেন। গাড়িবহর থেকে হাত নেড়ে তিনি তাদের শুভেচ্ছার জবাব দেন।

সফরকালে প্রধানমন্ত্রী সিলেটে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে খাল খনন কার্যক্রম পরিদর্শন ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকেই শুরু করেছিলেন তারেক রহমান। ওইদিন তিনি নগরের আলীয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম সিলেট সফর।

সম্পর্কিত আরও খবর

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি
গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
জাতীয়২২ মে ২০২৬

গুলশানের বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জনসম্পৃক্ততা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক