দৈন��ক আমার পত্র
জাতীয়৪ মে, ২০২৬ | রাত ৯:৫৭পড়তে সময়: ২ মিনিট

কৃষি উন্নয়নে মহালছড়িতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ কর্মসূচি

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার:FacebookWhatsAppX
কৃষি উন্নয়নে মহালছড়িতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ কর্মসূচি
খাগড়াছড়ির মহালছড়িতে কৃষিখাতে আধুনিক প্রযুক্তি, জলবায়ু সহনশীল চাষাবাদ ও টেকসই উৎপাদন ব্যবস্থার প্রসারে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহালছড়ির উদ্যোগে এবং 'পার্টনার' প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৪ মে) সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির উপপরিচালক নাসির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং কৃষি প্রকৌশলী আব্দুল মুহিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।

দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম তুলে ধরা হয়।
বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং মাঠ স্কুল কার্যক্রমের কারণে নতুন প্রযুক্তি সহজে কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এতে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি চাষাবাদ আরও লাভজনক হচ্ছে।

কংগ্রেসে অংশ নেওয়া কৃষকদের মধ্যে মুবাছড়ির স্বপ্না চাকমা এবং মহালছড়ি সদরের কুমিল্লা টিলার ইয়াছিন হোসেন মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক চাষাবাদ কৌশল শিখে খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা কৃষিকে আরও বাণিজ্যিক ও টেকসই খাতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহার ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ কৃষি উন্নয়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সম্পর্কিত আরও খবর

মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়১২ মিনিট আগে

মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
কৃষি ও মৎস্য খাতের অগ্রগতির মূল শক্তি হচ্ছে মাঠ প্রশাসন: কৃষি মন্ত্রী
জাতীয়৩৭ মিনিট আগে

কৃষি ও মৎস্য খাতের অগ্রগতির মূল শক্তি হচ্ছে মাঠ প্রশাসন: কৃষি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার, অস্ত্র ও গাড়ি উদ্ধার
জাতীয়১ ঘণ্টা আগে

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার, অস্ত্র ও গাড়ি উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ জেলা প্রশাসকদের
জাতীয়৩ ঘণ্টা আগে

নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ জেলা প্রশাসকদের

নিজস্ব প্রতিবেদক
উপবৃত্তি কর্মসূচিতে স্বচ্ছতা ও তথ্য হালনাগাদে শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্দেশনা
জাতীয়৮ ঘণ্টা আগে

উপবৃত্তি কর্মসূচিতে স্বচ্ছতা ও তথ্য হালনাগাদে শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
সংসদে শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ নবনির্বাচিত সদস্য
জাতীয়২৩ ঘণ্টা আগে

সংসদে শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ নবনির্বাচিত সদস্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।

নিজস্ব প্রতিবেদক