দৈন��ক আমার পত্র
জাতীয়১২ মে, ২০২৬ | দুপুর ১:৫৭পড়তে সময়: ১ মিনিট

পীরগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন

পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ফারিয়ার কর্মসূচি।

মোঃ আরফান আলী
শেয়ার:FacebookWhatsAppX
পীরগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
'অধিকার আদায়ে আমরা সবাই একসাথে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে ফারিয়া পীরগঞ্জ উপজেলা সংগঠন।

গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। এসময় বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের অন্যতম শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। তারা মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করে আসছেন। তাই তাদের দালাল হিসেবে আখ্যায়িত না করে পেশার প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানান তারা।

মানববন্ধনে সংগঠনের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক তুষার হোসেন বলেন, আমরা দালাল নই, আমরাও মানুষ। আমাদের কাজের পরিবেশ নিরাপদ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।

এসময় কদর আলী অভিযোগ করে বলেন, পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সারা দেশের ন্যায় পীরগঞ্জেও ফারিয়ার উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সম্পর্কিত আরও খবর

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি
জাতীয়২১ জুন ২০২৬

ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি

সংসদে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ; বক্তব্য কার্যবিবরণী থেকে প্রত্যাহার ও কঠোর নীতিমালা প্রণয়নের দাবি

আহমদ বিলাল খান
পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা
জাতীয়৭ জুন ২০২৬

পর্যটন উন্নয়নে হাবীব আজমের অনন্য ভূমিকা: রাঙ্গামাটিতে গড়ে উঠছে আধুনিক ও নিরাপদ পর্যটন ব্যবস্থা

ঝুলন্ত সেতু, সাজেক ও শিমুলতলীতে অবকাঠামোগত উন্নয়ন; পর্যটন ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রশিক্ষণ ও লাইসেন্সিং কার্যক্রম।

আহমদ বিলাল খান
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
জাতীয়৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সভায় দুই মহাকবির সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান তুলে ধরা হয়।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জাতীয়৩ জুন ২০২৬

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ; পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবি।

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ
জাতীয়২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: আব্দুর রউফ

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলতে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার
জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন
জাতীয়২৩ মে ২০২৬

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর প্রাণঢালা অভিনন্দন

দায়িত্বশীল সাংবাদিকতা, শিক্ষার্থীদের অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ জকসুর।

জবি প্রতিনিধি